উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া। ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি। রশিদ খান নামে এক ব্যক্তির বাড়ি ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, এক রাউন্ড গুলি চলেছে ঘটনাস্থলে।যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কেন গুলি? কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)