উত্তর ২৪ পরগনা: ফের ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি অফিসার। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরে। WBSEDCL আধিকারিককে পাকড়াও করেছে, অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। ট্রান্সফরমার বসাতে গিয়ে ২০ হাজার টাকা ঘুষের দাবি করেছিল ওই সরকারি আধিকারিক বলে অভিযোগ। এরপরেই পদক্ষেপ নেয় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ।