ন্যানো বিদায়ের পরে সিঙ্গুরের জমি চাষযোগ্য করতে কোটি কোটি টাকা বরাদ্দ। কোথায় গেল সেই টাকা? তদন্ত চান একদা মমতারই সিঙ্গুর আন্দোলনের সঙ্গী। (West Bengal News lIve Updates)
এলাকায় ফিরতেই রোষের মুখে কালনার তৃণমূল নেতা। পুকুর থেকে টেনে পায়ে দড়ি বেঁধে মার। ২ কোটি টাকা চেয়ে চাপ, দিতে না পারায় হামলা, দাবি পরিবারের। (News Live Updates)
ঘুষের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার টানা অভিযান, কাটমানি বন্ধে আরও কড়া পদক্ষেপে সরকার। অভিযোগ দায়েরে পুরুলিয়ায় সরকারি অফিসেই ড্রপ বক্স!
পালাবদলের পরেও তোলাবাজি। নাম করে টাকা চাইলেই থানায় নিয়ে যেতে বিজেপি বিধায়কের দাওয়াই।
কেন খারিজ নয় সাংসদ পদ? ডেডলাইনের শেষ দিনে স্পিকারের চিঠির জবাব দিল NCPI.
অভিষেকের প্রশ্ন, ৫বার সময় চেয়ে শেষপর্যন্ত জবাব দিল NCPI. চিঠি দিতেও ৮৪ দিন! কার্যকর হবেই দলত্যাগ বিরোধী আইন, পাল্টা চ্যালেঞ্জ মমতা-তৃণমূলের।
পঞ্চায়েতের পরে পার্টি অফিসও বেদখল! বসিরহাটে মমতা তৃণমূল কার্যালয় এখন NCPI দফতর। নেপথ্যে বিজেপি, দাবি সৌগত। সবই সময়ের খেলা, পাল্টা বিজেপি।
পুরভোটের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI. কসবার অফিসে চোপড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ভিড়।
অনিশ্চিত পুরভোট। সুপ্রিম কোর্টে মামলা। ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে আসন সংখ্যা বৃদ্ধি। বসল নতুন ৬৫টি চেয়ার।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে পুরসভার কাউন্সিলর্স রুমে এবার বিনায়ক সাভারকরের ছবি। প্রশ্ন বিরোধীদের। লেনিনের ছবির প্রসঙ্গ টেনে পাল্টা বিজেপি।
হজ ভবনের মতোই এবার গুরু নানকের নামে ভবন। গুরুনানকের জন্মজয়ন্তীতে গুরুদ্বারায় গিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেস বনাম কংগ্রেসের লড়াইয়ে রণক্ষেত্র নদিয়া। কর্মিসভায় একের অপরকে চোর চোর স্লোগান, ধেয়ে এল চেয়ার।
বিমানবন্দরে গিয়েও লন্ডন যেতে পারলেন না ককরোচ পার্টির সৌরভ। উঠতে দেওয়া হল না বিমানে। বললেন, “নীরব মোদি, বিজয় মালিয়া হলে হয়তো যেতে দিত।”
বছর ঘুরলেই পাঞ্জাবে বিধানসভা ভোট। ৬ বছর পরে ফের বিজেপির হাত ধরল শিরোমণি অকালি দল।
বাংলাদেশে অশান্তির মধ্যেই ফিরতে চান হাসিনা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনই প্রত্যাবর্তন, দাবি রয়টার্সের। আসতে হবে হাতকড়া পরে, হুমকি ঢাকার।
সব হলে প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা সিনেমা, না হলে পদক্ষেপ। রাখতে হবে সাধক বামাক্ষ্যাপা সিনেমা। স্টুডিও
লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম। চিনি, সর্ষের তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে সচেতনতা শিবিরের নির্দেশ।
ফের নেপালে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। দার্জিলিং, শিলিগু়ড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত।
সমাবর্তনেও এবার পোশাক বদল! আর গাউন বা রোব নয়, তাঁতের তৈরি ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারে উপাচার্যদের পরামর্শ রাজ্য সরকারের। পরা যেতে পারে উত্তরীয়।
২৮ বলে শতরান, ৫২ বলে ২৮টি সিক্সে ডাবল সেঞ্চুরি। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে
বৈভবের বিশ্বরেকর্ডে চূর্ণ UAE। ৭ উইকেটে ইন্ডিয়া A টিমের জয়।
ফের সুন্দরবনে বাঘের দর্শন। পীরখালিতে পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণরায়কে দেখে উচ্ছ্বসিত ৮টি বোটের পর্যটকরা।
বারাণসী থেকে অযোধ্যা। দেব দীপাবলি উপলক্ষ্যে সেজে উঠল গোটা দেশ। হাওড়ায় গঙ্গার ঘাটে আরতিতে অর্থমন্ত্রী।