কলকাতা: পরপর পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে ভাঙন ধরাবার পর এবার তৃণমূলের পার্টি অফিসও নিজেদের দখলে নিল NDA-র শরিক দল NCPI. বসিরহাট দক্ষিণ বিধানসভার শাঁকচূড়া বাজারে এতদিন যা তৃণমূলের পার্টি অফিস ছিল, সোমবার সেখানেই লাগানো হল NCPI-এর ব্য়ানার। আর তারপরই NCPI-তে যোগদান করলেন তৃণমূলের টিকিটে জেতা একদল পঞ্চায়েত সদস্য়।

নীচুতলায় একের পর এক পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে ভাঙিয়েই চলেছে NCPI. মঙ্গলবারও চলল যোগদান পর্ব। এই আবহে এবার তৃণমূলের পার্টি অফিসও দখলে নিল NDA-র শরিক দল NCPI. বসিরহাট দক্ষিণ বিধানসভার শাঁকচূড়া বাজারে এতদিন যা তৃণমূলের পার্টি অফিস ছিল, সোমবার সেখানেই লাগানো হয় NCPI-এর ব্য়ানার। পার্টি অফিসের হাত বদল হতেই, তৃণমূলের ছাতা ছেড়ে NCPI-তে এলেন বসিরহাট দক্ষিণের, শাঁকচূড়া, বাগুন্ডি, নিমদাড়িয়া, কোদালিয়া ও গোঁটরা পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জিতে আসা সদস্য়দের অনেকে।

পঞ্চায়েত স্তরে পর পর ভাঙন ধরিয়ে ক্রমশ শক্তিশালী হচ্ছে NCPI। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কোথা থেকে এত অক্সিজেন পাচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া? আসলে কি তাদের শক্তি জোগাচ্ছে বিজেপি? NCPI-র দাবি, ইতিমধ্য়েই শাঁকচূড়া-বাগুন্ডি পঞ্চায়েতের মোট ১৯ জন তৃণমূল সদস্য়ের মধ্য়ে ১৪ জন যোগদান করেছেন তাঁদের দলে। এদিকে নিমদাড়িয়া-কোদালিয়া পঞ্চায়েতের ২২ জনের মধ্য়ে যোগদান করেছেন ২১জন। বসিরহাটে এখনও পর্যন্ত ১৮টি গ্রাম পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি দখল করেছেন তাঁরা।

আরও পড়ুন – ‘দিল্লির ধোপাবাড়ি যাওয়া বেইমানগুলো…’, NCPI নেতাদের কড়া ভাষায় আক্রমণ কুনালের, কারণ কী ?

বসিরহাট  NCPI-এর কো-অর্ডিনেটর হাজি মন্টু, বলেন, ”আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্য়মন্ত্রী, এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জ্য়োতিপ্রকাশ চট্টোপাধ্য়ায়, তাদের সঙ্গে, যে উন্নয়ন যজ্ঞ চলছে, সেখানে সামিল হওয়ার জন্য় সবাই NCPI-তে আসছে। ১৮টি প়ঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে যোগ দিয়েছে।” একদিনে বিজেপি বলেছে আমরা তৃণমূলকে সঙ্গে নেব না। কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন NCPI-তে। এখন প্রশ্ন তবে কি ঘুরপথে  NCPI-এর মাধ্য়মে তৃণমূলকে সঙ্গে নেওয়ার প্রক্রিয়া এটা ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, ”NCPI সম্পূর্ণ একটা আলাদা দল। আমাদের যারা এলাকা ভিত্তিক হার্মাদ ছিল তৃণমূলের তারা উন্মাদ হয়ে গেছে। উন্মাদদের আমরা নিইনি। যারা সাধারণ সদস্য়, যাদের বাক স্বাধীনতাকে আটকে রেখেছিল। তাদের নিয়েছি।”

তৃণমূল ছেড়ে সদ্য় NCPI-তে যোগদানকারী এক সদস্য রবিউল গাজি দল পরিবর্তন নিয়ে বলেন, ”NCPI ভারতের NDA-র দ্বিতীয় বৃহত্তম শরিক দল। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি ও রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর যৌথ নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার চলছে। তাদের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য় আজকে আমরা NCPI-তে যোগদান করেছি।++শাসকদল ছিলাম, এখন তো আর নেই। এখন যারা শাসকদল আছে জনসাধারণ যাতে উন্নয়ন পায়, সেই জন্য় আমরা এখানে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *