পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ফের মেয়াদ উত্তীর্ণ ওষুধের পাহাড়। ইন্দপুরের পর এবার ছাতনা ব্লকের কমলপুর আয়ুষ্মান আরোগ্য নিকেতনে আচমকা হানা দিয়ে এমনই চাঞ্চল্যকর ছবি সামনে আনলেন বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। টেবিলে সাজানো ওআরএস থেকে শুরু করে ইঞ্জেকশন, বেশিরভাগই মেয়াদ ফুরোনো। স্বাস্থ্য আধিকারিকদের অনুপস্থিতি আর গাফিলতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাতনার বিধায়ক।

আরও পড়ুন, অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র

 ছাতনা বিজেপি বিধায়ক সত্য়নারায়ণ মুখোপাধ্য়ায় বলেন, আগের সরকার যে ভাবে চলতো হাসপাতালগুলো, যদি কেউ ভাবে আমরা সে ভাবেই চালাব, না এসেই সই করে দেব, মেয়াদ উত্তীর্ণ ওষুধ নষ্ট করব না, এগুলো কিন্তু চলবে না। জেলা উপস্বাস্থ্য় আধিকারিক সজল বিশ্বাস বলেন, ছাতনা ব্লকের কমলপুর স্বাস্থ্য়কেন্দ্রের মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টা যে ভাবে সামনে এসেছে, আমরা অত্য়ন্ত দুঃখিত।  ব্লক স্বাস্থ্য় আধিকারিক ইতিমধ্য়েই স্বাস্থ্য় কর্মীদের শোকজ করেছেন এবং শোকজের উত্তরের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারজন্য়  পরিকাঠামোর প্রয়োজন রয়েছে।

সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ইঞ্জেকশান,  ওআরএস!  পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের,  ভিডিও ভাইরাল । সরকারি হাসপাতালে যে ওষুধ মজুত রয়েছে তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। রোগীদের দেওয়ার জন্য যে ওআরএস বা ইঞ্জেকশান আছে তারও বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরে আয়ুস্মান আরোগ্য নিকেতন পরিদর্শন করতে গিয়ে এমন দৃশ্য দেখে রীতিমত চক্ষু চড়কগাছ ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের। বিষয়টি তাঁর নজরে আসতেই তড়িঘড়ি তিনি তা জানান জেলার স্বাস্থ্য আধিকারিকদের। বিধায়কের পরিদর্শনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তোলপাড়। 

মাস খানেক আগে বাঁকুড়ার ইন্দপুরে সরকারি হাসপাতালে হানা দিয়ে বিভিন্ন বেনিয়ম হাতেনাতে ধরেছিলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। সেসময়ও হাসপাতালের বিভিন্ন জায়গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ চোখে পড়ে তাঁর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুর আয়ুস্মান আরোগ্য নিকেতনে একই ঘটনা চোখে পড়ল বিধায়কের। জানা গেছে গতকাল আচমকাই ওই সরকারি হাসপাতালে হানা দেন বাঁকুড়ার ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়।  

হাসপাতালের টেবিলে থাকা গোছা গোছা ওআরএস পরীক্ষা করতেই বিধায়কের নজরে পড়ে বেশিরভাগ ও আর এস মেয়াদ উত্তীর্ণ। হাসপাতালের টেবিলে থাকা অন্যান্য ওষুধ ও ইঞ্জেকশান পরীক্ষা করেও দেখা যায় তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। কেন এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ইঞ্জেকশান রোগীদের দেওয়া হচ্ছে তা ওই হাসপাতালের কর্তব্যরত এ এন এম কর্মীর কাছে জানতেও চান বিধায়ক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়কের প্রশ্নের সঠিক কোনো জবাব দিতে পারছেন না কর্তব্যরত ওই এ এন এম কর্মী। এরপরই বিষয়টি ফোন করে জেলার স্বাস্থ্য আধিকারিকদের জানানোর পাশাপাশি স্থানীয় ছাতনা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরদারি নিয়ে অভিযোগ জানানোর কথাও জানান বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *