তারাপীঠের পর খাস কলকাতা! পরপর হোটেলে আগুন! ঝলসে, ধোঁয়ায় দমবন্ধ, ৪৮ ঘণ্টার মধ্যে ৫ বাংলাদেশি-সহ ১৮জনের মৃত্যু। অধরা মালিক।
ঢোকা-বেরনোর সংকীর্ণ রাস্তা, এক্সিট গেটেও তালা! নিউ মার্কেটের হোটেল শিখা-ইনে মৃত্যুমিছিল। তদন্তে SIT.
হুঁশ ফেরেনি কোনও আমলেই! স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডের ১৬ বছর পরেও কোথাও. নেই নজরদারি! পুরসভা-থানা-দমকলের সদর দফতরের কাছেই জতুগৃহ হোটেল!
কীভাবে মিশে গেল পাশাপাশি ২টি বিল্ডিং? কীভাবে একটি বহুতলেই ১৫টি হোটেল? নিউ মার্কেটকাণ্ডে পরতে পরতে উঠছে প্রশ্ন।
নিউ মার্কেটের হোটেলে ১ শিশু-সহ ৯জনের মৃত্যু। তদন্তে SIT. দায় এড়ানোর চেষ্টায় সবাই!
অডিট হয়নি আগের জমানায়। সুরক্ষা বিধি ছাড়াই রমরমিয়ে চলছে হোটেল।নিউ মার্কেটকাণ্ডে তৃণমূল জমানাকে আক্রমণে মুখ্যমন্ত্রী। শোকবার্তা প্রধানমন্ত্রীর।
পরপর হোটেলে আগুন, মন্ত্রীদের কাঠগড়ায় তৃণমূল জমানা। আগের সরকারের উপর দায় চাপালে হবে না, এবার বলছে ঋতব্রত-তৃণমূল। পথে নামল কংগ্রেসও।
৯জনের প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল প্রশাসনের! কীভাবে সেফটি সার্টিফিকেট? তারাপীঠে দমকলের অফিসার সাসপেন্ড। অগ্নি বিধি অমান্যে পরপর হোটেলে তালা।
ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা। শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি। সুপ্রিম কোর্টের শুনানিতে তদন্তে অসহযোগিতার অভিযোগ।
সব প্রশ্নের জবাব দিতে বাধ্য নন বলে অভিষেকের পিএ-র আইনজীবীর সওয়াল। এজেন্সিকে গ্রেফতারির আধিকার দিয়েছে সংবিধানই, কড়া বার্তা সুপ্রিম কোর্টের।সুমিতের সওয়াল, খারিজ কোর্টে
তৃণমূল জমানায় শারীরশিক্ষা-কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ। পালাবদলের পরেই বিজ্ঞপ্তি প্রত্যাহার। শূন্যপদে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে টেট উত্তীর্ণদের মিছিল।
অভয়া ধর্ষণ-খুনের তদন্তে ফের আর জি কর মেডিক্যালে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সেই রাতে ডিউটিতে থাকা ৩জনকে জিজ্ঞাসাবাদ।
সমনের পরেও কোর্টে গরহাজির। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় আরও বিপাকে মহুয়া। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
বিমানবন্দরের বৈঠকে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার। স্বাধিকারভঙ্গের নোটিস চেয়ে লোকসভায় সৌগতর নালিশ। চোরকে চোরই বলবে, পাল্টা বিজেপি বিধায়ক।