পুলিশকে কাজে বাধা, মারধরের অভিযোগ। ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ ডেরেক, কাল অভিষেক, বুধবার সুমিতকে তলব। বিলবোর্ড বিতর্কে ৩ জনকে শেক্সপিয়র থানায় হাজিরার নির্দেশ।

অভিষেক, ডেরেকের পর সুমিতের বাড়িতে পুলিশ। ক্য়ামাক স্ট্রিটকাণ্ডে বুধবার হাজিরার নির্দেশ। নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস শেক্সপিয়র সরণি থানার পুলিশের।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে সমন। মানা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ। পাল্টা পুলিশকে ইমেল অভিষেকের আইনজীবীর। পরে FIR কপি ওয়েবসাইটে আপলোড পুলিশের। 

মমতার প্ররোচনাতেই ক্যাথিড্রাল রোডে বিশৃঙ্খলা। প্ররোচনা দিতে বারণ করলেও শোনেননি। পুলিশের ওপর বলপ্রয়োগ। সরকার ও পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্তের চেষ্টা। FIR-এ দাবি পুলিশের। 

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR। আইন ভাঙলে রেয়াত নয়। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শুভেনদু – আইন ভাঙলে ব্যবস্থা তো নেওয়া হবেই, সে আমিও হতে পারি

পুজোর পরেই পুরভোট। প্রস্তুতি-বৈঠকে বিজেপি। সুকান্ত – কমপক্ষে দেড়শো আসন, ১৭০-১৮০ পর্যন্তও পৌঁছে যেতে পারে বিজেপি, ২০৯টি আসন নিয়ে আলোচনা

পুজোর পর পুরভোট, NCPI-এর সঙ্গে নাকি একা লড়বে বিজেপি? ফের NDA-তে থাকার সওয়াল কাকলির। কাকলি – যখন NDA-র সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, তখন পুরভোটেও আমরা একসঙ্গে কাজ করব

ভোটে ভরাডুবির ৪ মাস হতে না হতেই ক্ষমতায় ফেরার হুঙ্কার, মমতাকে কটাক্ষ NCPI-এর। 

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর যাদবপুর ক্যাম্পাসের দেওয়াল থেকে মোছা হল বিতর্কিত স্লোগান। শুভেনদু – বিলম্বিত বোধোদয়, আরও আগে করা উচিত ছিল…অনেক কিছু মোছা হবে

কালিয়াচকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক? অভিযোগ কংগ্রেসের। অস্বীকার করে পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব প্রধানের পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও। 

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতকে কোর্টে নিয়ে যাওয়ার পথে চোর স্লোগান। 

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হোটেলে দুষকৃতী হামলা, মারধর, ভাঙচুর। ক্যামেরাবন্দি তাণ্ডব। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগ। গ্রেফতার বাংলাদেশি। ৪ মাস ধরে পরিবারকে নিয়ে নিউটাউনে ভাড়ায় ছিল অভিযুক্ত।

জোড়াবাগানে পারিবারিক বিবাদে চলল গুলি। ভায়রা ভাইকে গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি আক্রান্ত যুবক।

নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা আটশো ছুঁইছুই। ধ্বংসসতূপে চলছে প্রাণের খোঁজ। ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার। এখনও খোঁজ নেই পশ্চিমবঙ্গের অনেকের। 

ধ্বংসের ৫ দিন। এখনও সন্ধান মেলেনি নেপাল পুলিশকর্মীর। দাদাকে খুঁজতে হাসপাতালে ভাই। প্রিয়জনের খোঁজে পোস্টার। মানস সরোবরে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ দিল্লির তরুণী। 

নেপালে ধ্বংসলীলার জন্য কি দায়ী চিন? হিমবাহ ধসের কথা আগে থেকেও জেনেও কেন কাঠমাণডুকে সতর্ক করল না বেজিং? ভয়াবহ বিপর্যয়ে প্রশ্নের মুখে চিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *