<p><strong>কলকাতা:</strong> ‘আকভান’-এর ল্যান্ডফল শেষ। ঘূর্ণিঝড় চেহারা নিল গভীর নিম্নচাপের। গোপালপুরে তুমুল বৃষ্টি, বিভিন্ন জায়গা জলমগ্ন। কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়া-আসার ৬টি উড়ান বাতিল।দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব। সুন্দরবন উপকূলে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি। বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি। &nbsp;সমুদ্রস্নানে নামার ক্ষেত্রে কড়াকড়ি।জেলায় জেলায় টানা বৃষ্টি। আমন ধানের জমিতে জমেছে জল। ফসলের ক্ষতির আশঙ্কা। মার খেতে পারে শীতকালীন সবজির ফলন, দামবৃদ্ধির আশঙ্কা।পুরভোটের প্রস্তুতিতে, আজ দিনভর একাধিক বৈঠক রাজ্য বিজেপির। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের উপস্থিতিতে বৈঠকে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য।ফের কলকাতায় ইডি হানা। সব্যসাচী দত্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলায় ১২ জায়গায় তল্লাশি। টাকার উৎস কী, কোথায় কোথায় গিয়েছে, সূত্র সন্ধানে ইডি।&nbsp;</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *