কলকাতা: ২১ নভেম্বর কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী। অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করতে পারেন বলে খবর। ঠিক এহেন পরিস্থিতিতেই সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না”।
আরও পড়ুন, টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, “যদি উনি সব কিছু বলে দেন..”, বড় বার্তা অগ্নিমিত্রার
প্রশ্ন: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রাইম মিনিস্টার যাবেন ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: আমরা অনুরোধ করেছি, প্রাইম মিনিস্টারের ডেট নিয়ে তাঁরা করবেন, ..প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না। বিজেপি সরকারে না এলে, চিংড়িঘাটার জটও কোনওদিন মিটত না। একটা জায়গায় ৭০০ মিটার আটকে ছিল, যে কাজটা ১৭ মাস করেনি আগের সরকার, ১৭ দিনে আমরা করে দিয়েছি। এখন জুড়ে গিয়েছে, ট্রায়ালও হয়ে গিয়েছে। অতয়েব প্রধানমন্ত্রী তার শিডিউল মত ডেট দেবেন। ..পিএম সাহেবের হাত দিয়ে হোক। প্রায় ১০ হাজার কোটি টাকার কাছাকাছি, কলকাতা মেট্রোর জন্য…দিয়েছেন। আমাদের সরকার ছিল না, তবুও কিন্তু তিনি লোকধর্ম পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
২১ নভেম্বর কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
২১ নভেম্বর কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলছে। এবার সম্প্রসারিত অংশে বেলেঘাটার সঙ্গে জুড়বে সেক্টর ফাইভ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই চালু হতে চলেছে, নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা। যার উদ্বোধনে ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।
প্রায় আড়াই বছর চিংড়িহাটায় আটকে ছিল এই অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ
বর্তমানে অরেঞ্জ লাইনে মেট্রো চলছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। ক’দিন পরই যাত্রীরা নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় যেতে পারবেন। প্রায় আড়াই বছর চিংড়িহাটায় আটকে ছিল এই অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ। যা নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। মেট্রো রেল সূত্রে খবর, পরবর্তী ধাপে এই অরেঞ্জ লাইন সেক্টর ফাইভ থেকে পৌঁছবে কলকাতা বিমান বন্দর পর্যন্ত। অরেঞ্জ লাইনের যাত্রীরা সেক্টর ফাইভ থেকে আবার গ্রিন লাইনের মেট্রো ধরতে পারবে। গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হয়ে হাওড়া ময়দান অবধি যাওয়া যায়।