নয়াদিল্লি: হঠাৎই নক্ষত্রপতন। বৃহস্পতিবার ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। মৃত্যুর সময়ে নিজের গোয়ার বাড়িতে ছিলেন তিনি। সেখানেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। ৪৫ মিনিট সিপিআর দেওয়াও তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনয় জগতের নক্ষত্রপতনে দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ক্ষেত্রের নামীদামি মানুষজন নিজেদের শোকজ্ঞাপন করেছেন। এবার সেই তালিকায় যুক্তহল ওয়াঘাপারের প্রাক্তন ক্রিকেটারের নামও।

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসলিত আলি (Basit Ali) নানা পাটেকরের মৃত্যুতে এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য জানান। নানা পাটেকরকে নিজের বন্ধু, ভাই উল্লেখ করে বাসিত আলির দাবি তাঁদের বন্ধুত্ব সেই ১৯৯৪ সালে শুরু হয়েছিল এবং তিন দশক ধরে সেই বন্ধুত্ব অটুট থাকে। বাসিতকে এক ভিডিওতে বলতে শোনা যায়, ‘সকাল সকাল এই দুঃখজনক খবরটা শুনতে পেলাম। আমাদের প্রিয় ভাই, বন্ধু এবং কিংবদন্তি আর পৃথিবীতে নেই, নানা পাটেকর সাহেব মারা গিয়েছেন। কী দারুণ মানুষ ছিলেন ওঁ, আর আসল জীবনে যেমন মানুষ ছিলেন, ঠিক তেমনভাবেই সিনেমায় অভিনয়ও করতেন। আমরা ১৯৯৪ সালে প্রথমবার কথা বলেছিলাম এবং সবকিছু সেখান থেকেই শুরু হয়।’

আরও পড়ুন:- নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত 

অতীতের স্মৃতি হাতড়ে তিনি আরও জানান তাঁর জীবনের কঠিন সময়েও নানা কীভাবে তাঁর পাশে ছিলেন। তাঁদের সম্পর্ক শুধু পেশাদারিত্ব অবধি সীমাবদ্ধ ছিল না, তাঁরা ভাল বন্ধুও হয়ে গিয়েছিলেন বলেন দাবি বাসিত আলির। ‘আমাদের দুইজনের অনেক স্মৃতি রয়েছে। আমরা সাধারণত মাসে এক, দুইবার কথা বলেই থাকতাম। আমার মা যখন বেঁচে ছিলেন, হাসপাতালে ছিলেন, নানাজি প্রতি সপ্তাহে ফোন করতেন। মায়ের জন্য প্রার্থনা করতেন, দীর্ঘ সময় মায়ের সঙ্গে কথা বলতেন এবং পুরনো না না গল্প শুনতেন।’ বলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।

বাসিত আলি জানান তাঁর মায়ের মৃত্যুর পরেও নানা পাটেকর তাঁর সঙ্গে পাশে ছিলেন, তাঁকে সমবেদনা জানাতেন। ভারতীয় অভিনেতার সেই সাধারন তবে হৃদয় থেকে বলা কথাগুলি আজও বাসিত আলির স্মৃতিতে অমলিন। এটাই ভারত ও পাকিস্তানের দুই ভিন্ন পেশার দুই তারকার বন্ধুত্বের সম্পর্কের প্রমাণ দেওয়া এবং তার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *