Murshidabad News: পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেল ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী। রঘুনাথগঞ্জ থানার পুলিশের হেফাজতে ছিল ২ বাংলাদেশি। মেডিক্যালের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িতে তোলার সময় পালিয়ে যায় ধৃত ২ বাংলাদেশি। পরে পাকড়াও ১ জন, পলাতক অন্য জনের খোঁজে তল্লাশি। 
এদিকে, সোনারপুর মোড়ে বাবুর্চি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের অভিযান। রেস্টুরেন্ট লাগোয়া বাবুর্চি ভাতের হোটেলে বৈধ অনুমতি ছাড়াই রান্না করার অভিযোগ। হোটেল কর্তৃপক্ষকে নোটিস খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। অন্যদিকে, খাবারের গুণমান যাচাইয়ে রাজ্য জুড়ে হোটেল, রেস্তোরাঁ, অভিযান খাদ্য সুরক্ষা দফতর। পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান। খাদ্যেও বেলাগাম ‘অনিয়ম’, ১৭টি রেস্তোরাঁ-দোকান ‘সিল’। রাজ্য জুড়ে অভিযান, ২ হাজার ৩৩৭টি রেস্তোরাঁ-দোকানে অভিযান। ‘খাদ্যের গুণমান রক্ষা, জনস্বাস্থ্য এবং সুরক্ষায় চলবে অভিযান’, রেস্তোরাঁ-দোকানে অভিযান নিয়ে জানিয়ে দিল মুখ্যমন্ত্রীর দফতর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *