Kunal Ghosh: “ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ”, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দাবি কুণাল ঘোষের। “নিজের দফতরের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন অমিত শাহ”, চিঠির কপি আমাকে পাঠানো হয়েছে, ছবি পোস্ট করে দাবি ‘কালীঘাট তৃণমূল’-এর বিধায়কের। “এর পর আমি যথাযথ সময়ে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে নেব। ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু। বালুরঘাটের মহিলার অভিযোগসহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে চিঠি পাঠিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিটি বিবেচনা করে তাঁর দফতরকে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছেন। মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে”, কেস রি-ওপেন করার দাবি জানিয়েছি, সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি কুণাল ঘোষের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *