R G Kar Case: আর জি করকাণ্ডে বেঙ্গালুরুতে পুলিশের জালে সোমনাথ, ৩দিনের পুলিশ হেফাজত। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে। খড়দা থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। দেওয়া হল স্লোগানও, বিক্ষোভ দেখান স্থানীয়রা। গভীর রাতে সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে আনা হয় কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় খড়দা থানায়। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ৩দিনের পুলিশ হেফাজত। তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দা থানার টিম। গত সোমবার অভয়াকাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জামিন পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে অন্য মামলায় দুজনেই এখন জেলে রয়েছেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *