Municipal Election: সামনের মাসের শেষেই কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। কিন্তু, BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা। তাৎপর্যপূর্ণভাবে এর মধ্য়ে সুকান্ত মজুমদার থেকে তাপস রায়ের মতো বিজেপি নেতাদের সুর কিছুটা হলেও বদলেছে। অতীতে বারবার একা লড়ার পক্ষে অনড় অবস্থান নিলেও, এখন এনিয়ে তাঁদের সুর কিছুটা হলেও নরম। আগামী মাসের শেষেই কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা! কিন্তু, BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে জল্পনা-কল্পনা এখনও শেষ হওয়ার নাম নেই! তবে কিছু কিছু নেতার সুর সামান্য় হলেও বদলেছে! এই যেমন বিজেপির কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার শুরু থেকে বারবার সাফ বলে এসেছেন, কলকাতার পুরভোটে আসন ভাগাভাগির কোনও প্রশ্নই নেই। ২০৯ আসনে একাই লড়বে। কিন্তু সম্প্রতি তাঁর গলায় ধরা পড়েছে একটু হলেও অন্য় সুর।