Municipal Election: ‘আমি কষ্ট পেতে ভালবাসি তাই তোমার কাছে ছুটে আসি’, বাংলাদেশের কিংবদন্তি গায়ক আয়ুব বাচ্চুর গাওয়া এই লাইন এখন কি বঙ্গ রাজনীতিতেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের NCPI বারবার বিজেপির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে পুরভোটে একসঙ্গে লড়ার জন্য। কিন্তু এটা এখনও স্পষ্ট নয়, বিজেপি কি তাদের কষ্ট দেবে? নাকি শেষ অবধি ভালবাসার হাত বাড়াবে? রবিবার লক্ষ্মীপুজোয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন শুভেন্দু অধিকারী। কথা হল, খাওয়া হল। দুজনেই দাবি করলেন নিছকই সৌজন্য সাক্ষাৎ। কিন্তু সামনে যেখানে ভোট, সেখানে পুরভোটে আসন সমঝোতার প্রসঙ্গ কি একেবারেই ওঠেনি? দুজনের সমীকরণে কি বিশেষ কিছু ধরা পড়ল? তার প্রভাব কি পুরভোটে পড়তে পারে? পুরভোটে কি শেষ অবধি বিজেপি-NCPI জোট হবে?