নয়াদিল্লি: “মোদি-আদানি” বন্ধুত্ব সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করার নির্দেশ। এই সমস্ত ভিডিও, সমস্ত সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে,এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত। সমাজ মাধ্যমে এই সংক্রান্ত পোস্টের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় আদানি গোষ্ঠী।
অপরদিকে, রাজ ঠাকরে ইতিমধ্যেই গতকাল রবিবার তাঁর সামাজিক মাধ্যম থেকে, প্রধানমন্ত্রী মোদি এবং আদানির উপর তৈরি একটি ডকুমেন্টারি ডিলিট করেছেন। যা তিনি অতীতে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, মুম্বইয়ের পুলিশ কমিশনারের অনুরোধ পাওয়ার পরেই ওই পোস্ট ডিলিট করে দেন।