বেহালা, কলকাতা : আবার বেহালা, মদের বোতল নিয়ে ২ মহিলার উপরে হামলার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুজোর রাতে বেহালার গোপাল মিশ্র রোডে আক্রান্ত হয়েছেন ওই ২ মহিলা, এমনটাই অভিযোগ। রাস্তা দিয়ে যাওয়ার সময় ২ মহিলার রাস্তা আটকে হামলা করার অভিযোগ উঠেছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হামলা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। এই ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কারা কেন ওই দুই মহিলার উপর হামলা করল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *