ABP Ananda LIVE : এবার কি ‘কালীঘাট-তৃণমূল’ ছাড়ার পথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? এবার ‘বিদ্রোহী’ মালদার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা। ‘রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি’, পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতার
আরও খবর
যাদবপুর নিয়ে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ গেরুয়া সম্মান যাত্রা শেষে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সতর্ক করে দিয়ে গেলাম, গেরুয়া নিয়ে আধ্যাত্মিক জাগরণের এই পশ্চিমবঙ্গে অপশব্দ বলা বা লেখার ক্ষেত্রে এর পরে ৫ বার ভাববেন। গেরুয়ার অপমান আমরা সহ্য করব না। পরিষ্কার বার্তা দিয়ে গেলাম এখানে এসে। আর কাশ্মীর মাঙ্গে আজাদি, ফ্রি প্যালেস্তাইন, কিষেণজি রেড স্যালুট কী করে সাফ করতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানে। আমি কিছুদিনের মধ্যেই এখানে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে ২ বার আসব। এখানকার যারা দেশের ভিতরে থেকে, দেশকে এবং গেরুয়াকে অপমান করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একবার গীতাপাঠ করতে আসব। আরেকবার হনুমান চালিশা পড়তে আসব। আমি শপথ নিয়েছি এই যাদবপুরে, যেখানে সেন্টার অফ এক্সেলেন্স, ঋষি অরবিন্দর জায়গায়, সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, কিষেণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, তাদের শিকড়-সহ তুলব। আপনারা জানেন আমি ‘১১- তে পণ করেছিলাম কমিউনিস্টদের সরাব। ‘২৬- এ মোদিজির নেতৃত্বে পণ করেছিলাম জামাতি সরকারকে সরাব। আপনাদের সাহায্যে সেটা হয়েছে। আপনারা সাহায্য করুন, সঙ্গে থাকুন, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য, স্বামী প্রণবানন্দের ভূমিতে গেরুয়াই হবে।’