Kunal Ghosh: বিজেপি নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক স্বরূপ বিশ্বাসের। পুরভোটের আগে সিসিটিভি ফুটেজ ঘিরে জল্পনা। টালিগঞ্জের হোটেলের সিসিটিভি ফুটেজ ভাইরাল। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন দলেরই একাংশের। সেটিংয়ের অভিযোগে সরব মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সৌজন্য সাক্ষাৎ, জল্পনা উড়িয়ে দাবি সুমন বন্দ্যোপাধ্যায়ের। স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, ভোটচুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিগত কয়েকদিন ধরেই একজোট হয়েছে বিরোধীরা। ইন্ডি জোটের বৈঠক হয়েছে। পথে নেমেছেন, আন্দোলন করেছেন, আটক হয়েছেন। এবার ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে বিরোধীদের ইন্ডি জোট। সেখানে সবাইকে আহ্বান জানিয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের ভোট চুরি করা হচ্ছে। আমরা কোনওভাবেই চুপচাপ সেটা মেনে নেব না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আইনকানুন ভাঙা হয়েছে। আর যারা প্রশ্ন তুলেছেন, তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এবার জবাব দেবে দেশ। ১ নভেম্বর – দিল্লি চলো। ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ জনমিছিল ও মহাসমাবেশ।”  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *