কলকাতা : রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয়েছে। প্রতীক গেছে। অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। গত ৬ মাসের এইসব নিয়ে এমনিতেই জেরবার মমতা তৃণমূল কংগ্রেস। এই আবহেই দলের একাংশকে নিশানা করে অস্বস্তি বাড়ালেন বেলেঘাটার মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, কারণে অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস, সোশাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাড়ার ক্লাব বা পুজোটাতেও জড়িত না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনি দিয়ে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টার জিন্দাবাদ সফর, ফেস বুকের লাইক বা ফলোয়ার সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটার ছবি স্লো মোশানে চালিয়ে হিন্দি গানের ঝিং চ্যাক- জাস্ট আর নেওয়া যাচ্ছে না।
কারণে অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাড়ার ক্লাব বা পুজোটাতেও জড়িত না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনি দিয়ে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টার জিন্দাবাদ সফর, ফেস বুকের লাইক বা ফলোয়ার সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটার ছবি স্লো মোশানে চালিয়ে হিন্দি গানের ঝিং চ্যাক- জাস্ট আর নেওয়া যাচ্ছে না। কাজে ভুল হতে পারে, কিন্তু ভুলের পুনরাবৃত্তি আর ভুল লোকেদের মাত্রাছাড়া হইচই আবার আত্মঘাতী হয়ে উঠতে পারে। গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে একটু কড়া ডোজ দরকার। কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত করা যাবে না। জয় বাংলা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 20, 2026
কুণাল আরও বলেছেন, ‘আমার গোটা লেখাটাই গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে উৎসাহে আছে, নতুন যারা আছে, তারাও উৎসাহের সঙ্গে কাজ করছে, সেটাকে একটা ব্যাকরণ সম্মত জায়গায় সবাই মিলে সিনিয়র, জুনিয়র মিলে একসঙ্গে কীভাবে কী করা যায়।’ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি দমন পীড়ন চালাচ্ছে, এই সময় একদিকে তথ্য প্রযুক্তি, সোশাল মিডিয়া, আর অন্যদিকে সমান গুরুত্ব দিয়ে গ্রাউন্ডে, মাটিতে, জনসংযোগ, এলাকায় রাজনীতি যেমন হবে, দল যেমন হবে, তেমনি যাঁরা, একটু নেতা বা যাঁরা আমাদের গুরুত্বপূর্ণ পদাধিকারী, তাঁরা ক্লাব করবেন, বিভিন্ন সামাজিক কাজে থাকবেন, মানুষের সঙ্গে একটা নিবিড় সংযোগ থাকবে, এই সব। এ তো ভালই তো।’