মুর্শিদাবাদ, জঙ্গিপুর : ‘মুর্শিদাবাদের ৩টি আসনই দখল করব’, জঙ্গিপুরে গিয়ে হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ‘গণতান্ত্রিক তৃণমূলকে দেখতে পাওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদ জেলার ৩ আসন আমরা বের করে নেব। ইন্ডিয়া ব্লক জোট করে লড়বে’, দাবি মমতা তৃণমূলের সাংসদের।
মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বলেছেন, ‘ডেমোক্র্যাটিকটা… ওকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। ইয়ে দিয়ে দেখতে হচ্ছে। দেখতেও পাওয়া যাচ্ছে না। অতএব সেই দিক দিয়ে পলিটিক্যাল করে নেব। ভাল করে করে নেব। পরবর্তী লোকসভা ভোট, ২০২৯- এর আগেই হবে, মুর্শিদাবাদ জেলা থেকে তিনটে সাংসদ আমরা বার করব। ইন্ডিয়া জোটে ভোট হবে। কোনও চিন্তা নেই।’
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
পাল্টা এনসিপিআই সাংসদ আবু তাহের বলছেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সব বলে দেয়, মুর্শিদাবাদের মানুষের সব ভোটাধিকার যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে, তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ছেলেকে জেতাতে পারত। এই লোকটা অত্যন্ত বেহায়া, নির্লজ্জ। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এতই যদি ক্ষমতা থাকবে, তাহলে দিদির এত প্রতিভাবান… দিদি এত… দিদির কথায় সবকিছু চলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী নিল, সেখানে থেকে সে হেরে গেল, দুর্ভাগ্য আমাদের। মুর্শিদাবাদের সব মানুষের কি ইজারা নিয়েছে নাকি লিজ নিয়েছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ? সুতরাং এগুলো যত না বলবে ততই ভাল। একসময় অধীর চৌধুরীও এরকম কথা বলত। আমার মুর্শিদাবাদ… কিন্তু নিজেই বারবার হেরে প্রমাণ করছে যে মুর্শিদাবাদের মানুষ কারওর নয়। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে চমকাচ্ছে আর ধমকাচ্ছে, যেভাবে বক্তব্য রাখছে দুর্ভাগ্যজনক।’
জঙ্গিপুরে গিয়ে আবু তাহেরকে গদ্দার বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব NCPI-সাংসদের। কল্যাণ বলেছেন, ‘আবু তাহের ভয়ে শুকিয়ে গিয়েছে। আমরা দাদাগিরি করি না, রাজনীতি করি। আমার নামে এখনও মানুষ আসে। এটা দাদাগিরি নয়। ওকেই নিজের পার্লামেন্ট রিজেক্ট করে দিয়েছে। বেইমান, গদ্দার, মীরজাফর। এদের নাম নিলে ঘেন্না লাগে।’ পাল্টা আবু তাহের বলেছেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এসে দাদাগিরি চলবে না। মুর্শিদাবাদের মানুষ সবসময় যাকে পাশে পায়, তাকেই নির্বাচিত করে। মুর্শিদাবাদের মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলে যা ইচ্ছে তাই বলবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর হয়ে যাবে, এটা হবে না, হতে পারে না।’