পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নিউ আলিপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে শ্লীলতাহানি হয়েছে শহরের নামজাদা পাঁচতারা হোটেলের ডিস্কোতে। কয়েকজন বন্ধুর সঙ্গে JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে গিয়েছিলেন তরুণী, এমনটাই খবর পুলিশ সূত্রে। সেখানেই তরুণীর সঙ্গে অশালীন, আপত্তিকর আচরণ করা হয়েছে। তরুণীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়, তরুণীকে মারধর করা হয়, তরুণীর শ্লীলতাহানি করা হয়, এমন সব গুরুতর অভিযোগ উঠেছে। প্রগতি ময়দান থানার হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, ধৃত মহম্মদ রফি আজিম বেনিয়াপুকুরের বাসিন্দা। 

শনিবার রাতে বন্ধুদের সঙ্গে JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে গিয়েছিলেন নিউ আলিপুরের ওই তরুণী। অভিযোগ, সেখানে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন এক যুবক। তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেছেন তরুণী। এরপর ১০০ নম্বরে ফোন করায় প্রগতি ময়দান থানার পুলিশ পাঁচতারা হোটেলে যায়। তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়। এরপর আজ রবিবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সবদিক খতিয়ে দেখে তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

রাস্তাঘাট পরিদর্শনে হাজির মন্ত্রী, ফোন বের করে ভিডিও করতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর, ভাইরাল ভিডিও 

কসবার অ্যাক্রোপলিস মলের সিনেমাহলে মহিলাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ 

কয়েকদিন আগে, কসবার অ্যাক্রোপলিস মলের সিনেমাহলে মহিলাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তাঁর স্বামী প্রতিবাদ করায় ধস্তাধস্তি শুরু করে অভিযুক্তরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। কসবার অ্যাক্রোপলিস মলের সিনেমা হল সিনেপলিসে উঠেছে মহিলাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগকারিণী বলেন, অভিযুক্তরা সেদিন তাঁকে বলেছিলেন, ‘মেয়েদেরকে দেখিয়ে বলছিল আজকে রাতের মধ্যে কিনে নেব আমরা।’ 

দম্পতির অভিযোগ, ঘটনা দিন রবিবার সন্ধে ৭টা ২৫-এর শো দেখতে সিনেপলিসে যান তাঁরা। কিছুক্ষণের মধ্য়েই কয়েকজন যুবক কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। তাঁরা প্রতিবাদ করলে, ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারিণী বলেন, ‘নানারকম যৌন মন্তব্য, ইঙ্গিত ক্রমাগত করছিল। আর বিরতির পর তো বাড়বাড়ন্তর কোনও শেষ নেই। বোঝাই যাচ্ছিল ওদের কথাবার্তা শুনে, ওরা একদম মত্ত ছিল। ওদের প্রথমে মুখে কথা বলে চুপ করানোর চেষ্টা করা হয়, যে এরকম না বলতে ভরা হলের মধ্যে। বলার সঙ্গে সঙ্গে ওরা চড়াও হয়ে ঝামেলা, ধাক্কাধাক্কি শুরু করে। আমার স্বামী ওদের আটকাতে যায়। ওর সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। আমার সাথে, আমার যে বন্ধুরাও ছিল, আমাদেরকে দেখিয়ে পরিষ্কার বলতে শুরু করে যে, আজকে রাতের মধ্য়ে পাড়া বলুন, জায়গা বলুন কিনে নেব।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *