ABP Ananda LIVE : প্রেমের ‘শাস্তি’ খাস কলকাতায়, বেহালার সরশুনায়। প্রেমিকের পরিবারকে ‘নির্যাতন’। প্রেমিক-সহ তাঁর পরিবারকে রাস্তায় নগ্ন করে হাঁটানোর ছবি ভাইরাল। নির্যাতনে অভিযুক্ত যুবকের প্রেমিকার পরিবার। গ্রেফতার করা হয়েছে প্রেমিকার বাবা-মা ও মামাকে। বাড়ির মেয়ের সঙ্গে প্রেমে আপত্তি থাকায় প্রেমিকের পরিবারকে ‘নির্যাতন’।

 

নির্যাতিত ছেলেটির বাবা স্পষ্ট করে বলেন, কীভাবে অত্যাচার করা হয়েছিল। তিনি বলেন, “ঘরে ঢোকার ওখানেই জামার কলার ধরে। তারপর ঘরের মধ্যে ঠেলে ফেলে দেয় আমাকে। কোনও কিছু জিজ্ঞাস করবে, কিছু করেনি। এবারে, দেওয়ালে  পিঠ ঠেকিয়ে বসিয়েছে ৪ জনকেই। বসিয়ে এলোপাথাড়ি মারছিল। চোখে, মুখে, মাথায় যে কত লাথি, ঘুঁষি মেরেছে, কোনও হিসাব নেই। এবারে মেরে মেরে ওর ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন আমরাও আধমরা।”

তবে, এর পরই আরও ভয়াবহ ঘটনার কথা জানালেন ওই যুবকের বাবা। তিনি বলেন, “এরপর ওদের বাড়ি থেকে বলল যে, এবার মারলে মরে যেতে পারে। তখন আর মারল না। তখন ওর মামা বলছে, তোমার কাছে ৩ টে অপশন দিচ্ছি আমি। এর মধ্যে কোনটা ঠিক করবে, করে নাও। আমি চুপ করে ছিলাম। বলছে, প্রথম অপশন হচ্ছে, মেশিন দিচ্ছি, ছেলেকে গুলি করে মারা। আমি হাত দিয়ে ধরিনি। কিন্তু ওঁর হাতে ছিল। পকেট থেকে মেশিন বের বলছে গুলি করে মারার কথা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *