দক্ষিণ ২৪ পরগনা: পুরভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। গুরুতর জখম দেবাশিস পাল নামের ওই বিজেপি কর্মী, এইমুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুলমোড়ে দশমীর দিন এই ঘটনা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন, আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র

গোটা ঘটনার পর, বজবজের ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে মারধর, কটূক্তি, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ প্রকাশ্যে এসেছে।বজবজের ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারীর বিরুদ্ধে  তোলাবাজি, সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে বিজেপির অপর গোষ্ঠীর। তাঁদের দাবি,’আমরা বিজেপি কর্মী, কিন্তু মণ্ডল সভাপতির সঙ্গে নেই’,  অভিযোগ বিজেপির একটি গোষ্ঠীর।

৪ মে-র পর বিজেপি দলে যোগ, তোলাবাজির অভিযোগ নেই, পুলিশ তদন্ত করুক, পাল্টা দাবি শুভঙ্কর অধিকারীর। ৫ জনের নামে নোদাখালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।ইতিমধ্যেই গ্রেফতার দেব অধিকারী মণ্ডল সভাপতি ঘনিষ্ঠ। ধৃতের পুলিশ হেফাজত হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেই খবর পুলিশ সূত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *