ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডব। কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষকে স্বাস্থ্য ভবনের তলব। ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হল স্বাস্থ্য ভবনে। প্রাথমিকভাবে ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের অধ্যক্ষের। অধ্যক্ষের অফিস ও বাইরের অংশে ক্ষয়ক্ষতি পরিমাণ জানার চেষ্টা। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে দায়ের করা হবে আরও একটি অভিযোগ।
আরও খবর…
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, কাল পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব।কাল পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল। আজ ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস। দেরিতে ছাড়বে হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস।
চারলাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস ছাড়বে ৭ ঘণ্টা দেরিতে। ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে জুনাগড় রোড-ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেসও। দেরিতে ছাড়বে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল-সহ একাধিক ট্রেন যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে যাত্রার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
ভিডিও জেলার
কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
আরও দেখুন