ABP Ananda LIVE : কার নির্দেশে ঘোষণা? চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ।

 

 

আরও খবর, 

রাজ্য রাজনীতিতে ফের উঠল সেটিং-এর অভিযোগ। মারাত্মক দাবি করলেন গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক, আখরুজ্জামান। বুধবার তিনি বলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) যত বড় বড় কথা বলুন না কেন, অভিষেক ব্য়ানার্জিকে উনি গ্রেফতার করতে পারবেন না। কারণ শুভেন্দুবাবুর টিঁকিটা দিল্লিতে বাঁধা আছে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আখরুজ্জামানই প্রথম অভিযোগকারী নন। এর আগেও উঠেছে কালীঘাট ও বিজেপির সেটিং-এর অভিযোগ। নানা সময় তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস। বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও বিজেপি। ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির সেটিং, তাই চাইলেও গ্রেফতার করতে পারবেন না মুখ্য়মন্ত্রী’, বলছেন আখরুজ্জামানরা। সেটিং আছে বলে কি আপনিও মনে করেন? ঋতব্রতদের বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে বারবার সরব মমতা-শিবির। অস্বস্তি এড়াতেই পাল্টা ‘সেটিং’-অস্ত্রে শান গণতান্ত্রিক তৃণমূলের? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের ‘পোল সেগমেন্ট’-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *