ABP Ananda LIVE : বিপর্যয়ের জের। বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ। ফিরতে পারছেন না আজ। কাল ফেরার চেষ্টা করবেন, জানালেন অভিনেতা।

নেপালে জল ‘প্রলয়’, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নেপালের ৩টি জেলায় প্রবল ক্ষয়ক্ষতি। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগব্যবস্থা ব্যাহত। ভয়াবহ দুর্যোগের পর খোঁজ মিলছে না নেপালের নিরাপত্তাবাহিনীর ৯১১ জন কর্মীর। এখনও পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর, আহত হয়েছেন ৭৩ জন। বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত দেড় হাজার। অন্তত ৫৭৯ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ৩০০-র বেশি ভারতীয়র। আরও বহু বিদেশি পর্যটক নিখোঁজ। আমেরিকার ৪৭, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ। খোঁজ মিলছে না অস্ট্রেলিয়ার ৩৪ ও কানাডার ২৪ জন নাগরিকের। নেপালের সেনা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। ভারত থেকে ইতিমধ্যে ১০ টন ত্রাণ সামগ্রী নেপালে পৌঁছেছে। ২১ জন ভারতীয় সমেত এখনও পর্যন্ত ১১৬ জনকে উদ্ধার করেছে নেপালের সেনাবাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *