কলকাতা: মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথার অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বিধায়কের নালিশ। ‘সাংসদ-আইনজীবী হয়েও মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা, পদক্ষেপ নেওয়া হোক’, মমতা-তৃণমূলের সাংসদ কল্যাণের বিরুদ্ধে এমনটাই দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। তবে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন দাস বলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। মুখ্যমন্ত্রীর বিষয়ে যে সমস্ত উক্তিগুলি উনি করেছেন,..উনি গুন্ডা, উনি চোর, উনি চুরি করে ভোট করেছেন, ইত্যাদি , এটা খুব দুঃখজনক ঘটনা। উনি নিজেও আইনজীবী। এবং তিনি একজন সংসদ। যারা আইন তৈরি করেন। সেই সব মানুষ যদি প্রক্যাশ্যে এই সমস্ত কথাবাত্রা বলে, তাহলে আমাদের শিক্ষা সংষ্কৃতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ? তাই আমরা এসেছি এখানে ওসি সাহেবের কাছে। এই বিষয়ে অভিযোগ জানাতে।