কলকাতা: ‘হইচই’ (Hoichoi)-এর নতুন সিরিজে এবার অভিনয় করছেন, জিতু কমল (Jeetu Kamal)। এর আগে, ছোটপর্দা থেকে বড়পর্দা.. সমস্ত জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন জিতু। একাধিক সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই নজর কেড়েছেন, প্রশংসিতও হয়েছেন তিনি। তবে এবার সায়ন্তন ঘোষালের পরিচালনায়, ‘কাউরি বুড়ির মন্দির’-এর মুখ্যভূমিকায় অভিনয় করেছেন, জিতু। তিনি ছাড়াও এই সিরিজে দেখা যাবে, শোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। এছাড়াও ছকভাঙা চরিত্রে থাকছেন, পাওলি দাম (Paoli Dam)।

ওয়েব সিরিজে জিতু কমল, সঙ্গে শোলাঙ্কি, পাওলি

অভীক সরকারের লেখা গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। তন্ত্র এবং রহস্য মিলেমিশে রয়েছে এই গোটা সিরিজ জুড়ে। হাজার বছরের পুরনো এক ইতিহাস জড়িয়ে যায়, মাধুরীর জীবনের সঙ্গে। এই অভিশাপ এমনই, যাতে হতে পারে তার প্রাণ সংশয়ও। মাধুরীর জীবন বাঁচানোর দায়িত্ব পায় ভবতরণ। কলকাতার এক জ্যোতিষী, যার কিছু অদ্ভুত সব ক্ষমতা রয়েছে। মাধুরীর জীবন বাঁচাতে ভবতারণ গিয়ে পৌঁছয়, অসমের এক জঙ্গলে। সেখানে এক প্রাচীন সম্প্রদায় মেনে চলে এক দেবীকে। অমাবস্যার আগেই প্রাণ বাঁচাতে হবে মাধুরীর। ভবতারণ কী পারবে? সেই উত্তর মিলবে সিরিজে। মাধুরীর চরিত্রে থাকছেন শোলাঙ্কি এবং ভবতারণের চরিত্রে জিতু কমল। ইতিমধ্যেই সিরিজের শ্যুটিং হয়ে গিয়েছে। আপাতত বিগ বসের ঘরে রয়েছেন জিতু কমল। সেই কারণেই তিনি এদিন, ‘হইচই’-এর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এবার ‘আগমবাগীশ’ শাশ্বত চট্টোপাধ্যায়, পরিচালনার দায়িত্বে পরমব্রত

পায়ে পায়ে ১০ বছর পার করল, ‘হইচই’ (Hoichoi)। আর প্রত্যেক বছরের মতো, এবারেও গোটা বছরে দর্শকদের জন্য কী কী চমক ‘হইচই’ আনতে চলেছে, তার ঝলক প্রকাশ্যে আনল এই সংস্থা। আর এই ঘোষণার অন্যতম চমক হল, ‘আগমবাগীশ: দ্রোলমার খড়্গ’। এই ওয়েব সিরিজের নামভূমিকায় অভিনয় করছেন, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এই সিরিজের পরিচালনার দায়িত্ব রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র কাঁধে। এই গল্প তান্ত্রিক কৃষ্ণচন্দ্র আগমবাগীশের। এক ডাকাত আর শতাব্দী প্রাচীন এক বিশ্বাসের সঙ্গে লড়াইয়ের গল্পই বলবে, এই ‘দ্রোলমার খড়্গ’। এই গল্পটিও অভীক সরকারের লেখা। সিরিজের শ্যুটিং এখনও শুরু হয়নি। কাজের সূত্রে আপাতত শহরের বাইরে রয়েছেন, শাশ্বত চট্টোপাধ্যায়। 

 

আরও পড়ুন: Hoichoi New Web Series: ‘তানসেনের তানপুরা’ নিয়ে ফিরছেন বিক্রম, দেবীপক্ষে মুখোমুখি অপরাজিতা-উষসী

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *