ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, থানায় অভিযোগ দায়ের উপাচার্যের। লাল বাজারের তরফে খবর, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এবং লিখিত অভিযোগ করে বলেছেন, ২০ অগাস্ট অর্থাৎ গতকাল ১২ টা ৩৭ এর পর, রাতে একটা গ্রুপ তাঁরা যাদবপুর ক্যাম্পেসের ভিতরে ঢুকে আগুন লাগায়, ভাঙচুর করে এবং হুমকি দেয়। এবং জিনিসপত্র জ্বালিয়ে দেয় এবং অরবিন্দ ভবনের দিকে, সেগুলি ছুঁড়ে দেয়। শুধু তাই নয়, সেই সময় যারা সিকিউরিটি পার্সোনাল ছিল যাদবপুরের, তাঁদেরকে আশ্রয় নিতে হয়, পড়ুয়াদেরও আশ্রয় নিতে হয়, এরকম একটা পরিস্থিতি নিতে হয়। এছাড়াও আরও মারাত্মক অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা, গেট, আরও একাধিক জিনিস ভেঙে দেওয়া হয়।
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল…
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)