মুম্বই: ককরোচদের সমর্থনে রাস্তায় নামায় দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছে বলিউড অভিনেতা ইমরান খানকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আর সেই আবহেই ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন ইমরানে মামা আমির খান। হঠাৎ কী কারণে রাজের দরবারে হাজির হলেন আমির, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Aamir Khan meets Raj Thackeray

বালাসাহেব ঠাকরের শিবসেনা ছেড়ে অনেক আগেই বেরিয়ে যান রাজ। আনুষ্ঠানিক ভাবে বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরে যোগ না দিলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রতি সমর্থন ব্যক্ত করেছিল রাজের দল  ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’। তবে শিবসেনার ভেঙে টুকরো হয়ে যাওয়া এবং মহারাষ্ট্রে SIR ঘিরে ভূরি ভূরি অভিযোগ উঠতে শুরু করলে, বিজেপি-র সঙ্গে রাজ্যের সখ্যেও ইতি পড়ে বলে জানা গিয়েছে। এমনকি তুতো দাদা উদ্ধব ঠাকরের সঙ্গে রাজ পুরনো সম্পর্ক ফের ঝালিয়ে নিচ্ছেন বলে জোর গুঞ্জন। (Imran Khan Leave India Notice)

আরও পড়ুন: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

মহারাষ্ট্রে এখনও বেশ প্রভাবশালী রাজ। তাই তাঁর সঙ্গে আমিরের সাক্ষাৎ ঘিরেও জল্পনা শুরু হয়েছে। ভাগ্নে ইমরানের জন্যই আমির রাজের দ্বারস্থ হয়েছেন কি না, উঠছে প্রশ্ন। তবে দুই তরফেই এই সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কী নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে, গোপন রাখা হয়েছে তা-ও। তবে আমিরের সঙ্গে ঠাকরেদের সম্পর্ক বরাবরই ভাল। এমনকি একে অন্যের পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। তবে যে সময় রাজের সঙ্গে দেখা করতে গেলেন আমির, তা তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

SIR-এ ভূরি ভূরি অনিয়ম, নির্বাচনে কারচুপির অভিযোগে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরগরম চারিদিক। সেই আবহেই গত ১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির সমর্থনে রাস্তায় নামেন ইমরান। এর পরই, গত ১৪ অক্টোবর ইমরানকে নোটিস ধরায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। দু’সপ্তাহ সময় দেওয়া হয় দেশ ছেড়ে বেরিয়ে যেতে। 

ইমরানের জন্ম আমেরিকায়। তাঁর বাবা প্রবাসী বাঙালি। মা-বাবার বিচ্ছেদের পর তিন বছর বয়স থেকেই তিনি ভারতে। তবে খাতায় কলমে ভারতের নাগরিক নন তিনি, OCI কার্ডের অধিকারী। তিনি OCI-এর বিধিমিয়ম লঙ্ঘন করেছেন বলে দাবি করেই নোটিস ধরানো হয়, যাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছেন ইমরান। ঠিক কী আইন লঙ্ঘন করেছেন তিনি, তা নিয়ে স্পষ্ট জবাব চেয়েছেন। এই পরিস্থিতিতে ইমরানের পাশে দাঁড়িয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *