ABP Ananda LIVE : ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। আইনভঙ্গের অভিযোগে রেজিনগরে পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর। রিপোর্ট চাইল CEO দফতর।
আরও খবর,
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিতে নন্দীগ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টোটোয় চড়ে বুথে গেলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের নন্দনায়েকবারের ভোটার তিনি। সেখানে বুথে গিয়ে দিলেন ভোট । প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।
সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী। সেখান থেকে গাড়ি করে টেঙ্গুয়ায় তাঁর অফিসে যান । । এই অফিস থেকে কিছুটা দূরেই নন্দনায়কবার প্রাথমিক বিদ্যালয়, মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্র। অফিস থেকে বেরিয়ে টোটোয় চড়ে সেখানে যান তিনি। বুথে ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ভোট দিয়ে বেরিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী । উৎসাহীদের মধ্যে কয়েকজন এগিয়ে এলে তাঁদের সঙ্গে তুললেন সেলফিও।