ABP Ananda LIVE : মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। ধর্মতলায় বিক্ষোভ মিছিল গণতান্ত্রিক মহিলা সমিতির। ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম যুক্ত করার দাবিতে মিছিল। ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল বউবাজারে আটকে দিল পুলিশ।
আরও খবর..,
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বাম-কংগ্রেসের বিক্ষোভ। দিল্লি, লখনউ থেকে গুয়াহাটি, চণ্ডীগড় থেকে পাটনা, দেরাদুন। দিকে দিকে বিক্ষোভ। পাটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে। মিছিল আটকাতে চলল পুলিশি জল কামান। লখনউতেও তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দিল্লিতে বিক্ষোভ বামেদের।
আরও খবর…
এবার উলুবেড়িয়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার। ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে জালে পুরসভার ইঞ্জিনিয়ার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ চান অভিযুক্ত, দাবি অভিযোগকারীর। আগেই UPI-এর মাধ্যমে ১০ হাজার টাকা দেন, দাবি অভিযোগকারীর। অভিযোগ পেয়ে ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার।