কলকাতা: দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছে গোবিন্দ (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্ক। দীর্ঘদিন ধরেই সুনীতা অভিযোগ করে আসছেন যে, গোবিন্দ নাকি অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাঁর সঙ্গে প্রতারণা করছেন। এখানেই শেষ নয়, সুনীতা নাকি বিচ্ছেদের মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। তবে পরবর্তীতে তিনি নাকি সেই মামলা তুলে নেন। এখানেই শেষ নয়, এরপরে গোবিন্দের সঙ্গে ঘটা করে করবা চৌথ পর্যন্ত পালন করেছেন সুনীতা। গোবিন্দের উপহার দেওয়া সোনার হার গলায় পরে, ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। একসঙ্গে পালন করেছিলেন গণেশ চতুর্থীও। তবে এবার, গোবিন্দের সঙ্গে তাঁর সহ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের (Komal Rani Swarnkar) ভিডিও প্রকাশ্যে আসতেই, বিস্ফোরক মন্তব্য করলেন সুনীতা। পাল্টা তাঁর উত্তর দিয়েছেন গোবিন্দ ও। আর এবার, গোবিন্দের পাশে দাঁড়ালেন, অভিনেত্রী সোমী আলি।

গোবিন্দকে কটাক্ষ সুনীতার, পাশে দাঁড়ালেন সলমনের প্রাক্তন

গোবিন্দ এবং কোমলের ছবি প্রকাশ্যে আসতেই, কটাক্ষ করেছেন সুনীতা। তিনি গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছেন, পাশাপাশি কটাক্ষ করেছেন, কোমলের পোশাক নিয়েও। তিনি কটাক্ষ করে বলেন, কোমল যখন গোবিন্দের মতো সুগার ড্যাডি পেয়েছেন, তাহলে তাঁর উচিত আরও ভাল পোশাক ব্যবহার করা। কোমলের কথা জানতে চাইলে প্রথমে গোবিন্দকে আক্রমণ করেন সুনীতা। বলেন, ‘মেয়ের বয়সি তরুণীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটু তো লজ্জা পাক! একটা স্ট্য়ান্ডার্ড থাকা উচিত।’ এর পরই কোমলকে নিশানা করেন সুনীতা। বলেন, ‘তোমার সুগার ড্যাডি বেশ পয়সাওয়ালা। ভাল জামাকাপড় তো পরতেই পারো! আমরা স্টাইলে ঘুরে বেড়াই। খুব খারাপ। ওর (গোবিন্দ) মাথা খারাপ হয়ে গিয়েছে।’

আর সুনীতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন, সলমন খানের (Salman Khan) প্রাক্তন প্রেমিকা, সোমী আলি। গোবিন্দের দীর্ঘ কেরিয়ার, ব্যক্তিত্ব এবং পেশাগত পরিচয়ের কথা তুলে ধরে, তাঁর বিনয় ও বুদ্ধির প্রশংসা করেছেন, সোমী আলি। তিনি বলেছেন, ‘আমি এখানে কথাগুলো বলছি, কারণ এই কথাগুলো হয়তো কেউ বলবে না। যখন প্রয়োজন হয়, তখন স্পষ্টকথা বলা উচিত। ব্যক্তিগত এবং পেশাগত, এই ২ দিক থেকেই আমি গোবিন্দকে চিনি। তাই এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি। বলিউডের অন্যতম প্রতিভার মধ্যে একজন হলেন গোবিন্দ। তিনি অন্যতম একজন বিনয়ী অভিনেতা। একজন কমবয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন বলেই তাঁকে কটাক্ষ করা একেবারে অনুচিত কাজ। বয়সের ভিত্তিতে কোনও শিল্পীর যোগ্যতা মূল্যায়ন করা একেবারেই উচিত না।’

 

আরও পড়ুন: Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *