কলকাতা: পুরসভার ভোট আপাতত বিশ বাঁও জলে। এবছরে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিনতু শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে এখন জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে সোমবার। ভোট না করে, শুধু নিজেদের লোক বসিয়ে কলকাতা পুরসভা দখল হলে, সেটা আপনি সমর্থন করেন? আমলারা কো-অর্ডিনেটর হলে যে দায়বদ্ধতাটুকু থাকত, সেটা ভোটে না জেতা রাজনৈতিক ব্যক্তিদের থেকে আদৌ আশা করা যায়? ‘সেবাদূত’ কর্মসূচিতে এক এলাকার সাংসদ-বিধায়কদের দিয়ে অন্য এলাকার মানুষের মন বুঝতে চাইছে রাজ্য বিজেপি। এই উদ্যোগ কি সফল হবে? সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের ‘পোল সেগমেন্ট’-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?                  

১৮ অক্টোবর নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় (@sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন। 

  • ভোট না করে, শুধু নিজেদের লোক বসিয়ে কলকাতা পুরসভা দখল হলে, সেটা আপনি সমর্থন করেন?

হ্যাঁ বলেছেন ৪০ জন। না বলেছেন ৫৯ জন আর জানি না বলেছেন, ১ জন।

  • আমলারা কো-অর্ডিনেটর হলে যে দায়বদ্ধতাটুকু থাকত, সেটা ভোটে না জেতা রাজনৈতিক ব্যক্তিদের থেকে আদৌ আশা করা যায়?

আশা করা যায় বলছেন ৩৮ জন। করা যায় না বলছেন, ৬০ জন। জানি না বলেছেন, ২ জন।

  • ‘সেবাদূত’ কর্মসূচিতে এক এলাকার সাংসদ-বিধায়কদের দিয়ে অন্য এলাকার মানুষের মন বুঝতে চাইছে রাজ্য বিজেপি। এই উদ্যোগ কি সফল হবে?

হ্যাঁ  বলেছেন, ৫২ জন। না  বলেছেন, ৪৬ জন। জানি না বলেছেন, ২ জন।

  • সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ?

হ্যাঁ  বলেছেন ৭১ জন। না  বলেছেন, ২৮ জন। জানি না বলেছেন, ১ জন।

https://www.youtube.com/@sangesuman2025/posts – এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

আরও পড়ুন: Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *