পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সমুদ্রেই শক্তি হারিয়ে দুর্বল হলেও ‘আকভান’-এর প্রভাবে হল প্রবল বৃষ্টি। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল পুরীর সমুদ্র। সমুদ্রে নামতে শুক্রবারও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, সৈকতে টহল দিচ্ছে NDRF. জরুরি বার্তা দিলেন পুরী বিজেপি সাংসদ সম্বিত পাত্র।
আরও পড়ুন, ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
পুরী বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, পুরীতে পশ্চিমবঙ্গের পর্যটক সবথেকে বেশি আসে। সবাইকে বলব, সুরক্ষিত থাকুন। সবাই নিজের নিজের হোটেলে থাকুন। সমুদ্র খুব অশান্ত। স্বাভাবিকভাবে, পর্যটকরা সমুদ্র দেখতে আসে। এই সময় বিচে যাওয়া বন্ধ করা হয়েছে। লাল পতাকা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন, সাইরেন বাজিয়ে গাড়ি ঘুরছে। সব পর্যটকদের বলব, জীবন সবথেকে গুরুত্বপূর্ণ। রিল বানানো বা সোশাল মিডিয়ায় আসার জন্য় চেষ্টা না করে। পুরীতে বন্ধ রাখা হয়েছে গুন্ডিচা মন্দির।শনিবারও বন্ধ রাখা হবে কোনারক মন্দির। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী, কোথাও মাঝারি।
শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্য়ে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়ের ল্য়ান্ড ফল হয়। ল্যান্ডফল প্রক্রিয়া শেষে, শক্তি হারিয়ে, ‘আকভান’ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পরে তা ওড়িশায় অবস্থান করলেও, ক্রমে তা উত্তর-উত্তর-পূর্ব দিকে যায়। ক্রমশ শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। আকভানের জেরে, টানা বৃষ্টিতে জলমগ্ন গোপালপুরের বিভিন্ন এলাকা। ৩ লক্ষের বেশি মানুষকে উপকূল এলাকা থেকে সরানো হয়েছে। পুরীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। হাওয়া বেড়েছে।বৃষ্টি কমেছে। ল্য়ান্ডফল প্রসেসের পর গভীর ডিপ্রেসন। যাতে কোনও বিপদ না হয়, তাই সমুদ্র সৈকত ফাঁকা রাখা হয়েছে। সকাল থেকে মাঝে হালকা বৃষ্টি। ঘন কালো মেঘ। এখন যেমন কালো। তার সঙ্গে মাঝারি, ভারী বৃষ্টি। হাওয়ার গতিবেগ খুব বেড়েছে।
কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য় কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২ টো LED স্ক্রিন। আকভানের কোথায় অবস্থান, বৃষ্টিক কী অবস্থান, পুঙ্খানুপুঙ্খভাবে উঠছে। পাশের LED স্ক্রিনে শহরের ৯টা জায়গার সিসিটিভির ছবি, যদি জল জমা, দুর্যোগ হয়, কলকাতা পুরসভার আধিকারিকরা সদা তৎপর রয়েছে। মানুষ ফোন করে সমস্য়া জানাচ্ছেন। এই যে কন্টিনিউ ফোন আসছে।আকভানের প্রভাবে, কলকাতা থেকে ভুবনেশ্বর, ৩টি যাওয়ার ও ৩টি আসার বিমান বাতিল করেছে ইন্ডিগো।