নদীয়া: রানাঘাটে বিজেপি নেত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ইন্দিরা কলোনির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের থেকে ৩০ হাজার টাকা দাবি করেন পিয়া বিশ্বাস ওরফে পিয়ালি। অভিযুক্তকে গ্রেফতার করে মহকুমা আদালত তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলে, ধৃত নেত্রীর পাশেই দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ‘গোটাটাই তো পুলিশ ধরেছে। পুলিশ তো বিজেপির।’ পাল্টা কটাক্ষ শানিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: কলকাতার পুরভোট নিয়ে ‘সুপ্রিম’ শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI

পিয়া বিশ্বাস, ওরফে পিয়ালি বিশ্বাস। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্য়া। তোলাবাজির অভিযোগে বুধবার গভীর রাতে এই বিজেপি নেত্রীকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। রানাঘাটের ইন্দিরা কলোনিতে পিয়া বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। 

উল্টো দিকে ধৃত বিজেপি নেত্রীর দাবি, তিনি জুয়ার ঠেক ভাঙতে গিয়েছিলেন। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্কুটার
থেকে মিলেছে মদের বোতল ও গেরুয়া উত্তরীয়। কিন্তু অবাক করা বিষয় হল, নিজের সরকারের পুলিশের পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “এটা যারা মামলা করুক, মিথ্য়া মামলা হয়েছে। সমস্ত জুয়ার ঠেক বন্ধ করে দিয়ে, সুশাসন আনা উচিত। পিয়ালির ভুল বলব এটাই, রাতেরবেলা ওই ভাবে একা না গিয়ে, দলগতভাবে যাওয়া উচিত ছিল। এই কারণেই তাঁকে উল্টো মামলা দেওয়ার সুযোগ পেয়ে গেছে। পিয়ালিকেও সাবধানে চলতে হবে এবং পিয়ালি যেটা করেছে সেটা সত্য়ের জন্য় লড়াই করে জেলে গেছে। 

সরকার বিজেপির। পুলিশ চালায় বিজেপির সরকার। সেই পুলিশ একজন বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছেন। অভিযুক্ত বিজেপি নেত্রী এখন জেল হেফাজতে রয়েছেন। আর বিজেপিরই সাংসদ তা নিয়ে প্রশ্ন তুলছেন। কার্যত অবাক করা এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “পুলিশ কার? মুখ্য়মন্ত্রী পুলিশমন্ত্রীর। সেখানে যদি বিজেপি সাংসদ আরেক রকম কথা বলে বসে থাকেন, সে তাদের ব্য়াপার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার, অন্য় কেউ গ্রেফতার হলে এক রকম সুর থাকত। আর যেই সেটা বিজেপির নিজের সেমসাইড গোল হয়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে সংগত প্রমাণের চেষ্টা।

সিপিএমের রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক কমল ঘোষ বলছেন, “আমাদের এখন প্রশ্ন, সারা রানাঘাট জুড়ে অবৈধ জুয়ার ঠেক, অবৈধ মদের ঠেক, অসামাজিক কার্যকলাপ প্রতিদিন বাড়ছে। জমি মাফিয়াদের দৌরাত্ম্য় ছিল, সেই দৌরাত্ম্য় বাড়ছে। শুধু মুখের পরিবর্তন হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *