দুর্গাপুর: কঙ্কাল উদ্ধার জঙ্গল থেকে। দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে় ৪ জনের কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ১ শিশু, ২ মহিলা ও ১ পুরুষের কঙ্কাল উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের বুদবুদে এক পরিবারের ৪ জন আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। কঙ্কালগুলি তাঁদের, অনুমান পুলিশের। গতকাল এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। আত্মহত্যা না খুনের ঘটনা, তদন্ত করে দেখছে কাঁকসা থানার পুলিশ।