কলকাতা: আজ বিধানসভায় (West Bengal Assembly session) বসতে চলেছে বিশেষ অধিবেশন। সকাল ১১টা থেকে দুপুর ১টা – মাত্র দু’ঘণ্টার এই বিশেষ অধিবেশনে বিধানসভার টেবিলে আসতে চলেছে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘উচ্চশিক্ষা দফতরের ঐতিহাসিক বিল আসতে চলেছে।’ কী এই ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’? কী রয়েছে এতে?
এই বিল কার্যকর হলে যে কোনও রাজ্য় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের, রাজ্যের যে কোনও জেলার যে কোনও বিশ্ববিদ্য়ালয়ে বদলি করা যাবে। এই সিদ্ধান্ত চালু করতে বৃহস্পতিবার রাজ্য় বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ় অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করবে রাজ্য় সরকার।
বিধানসভায় বিজেপির সংখ্য়ার নিরিখে এই বিল পাস কার্যত সময়ের অপেক্ষা। রাজ্য়পাল বিলে সাক্ষরের পরই তা আইনে পরিণত হবে। এরপরই যে কোনও রাজ্য় বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক ও শিক্ষাকর্মীদের রাজ্যের যে কোনও জেলায় বদলি করা যাবে। এই নিয়ম এতদিন ছিল না!
বুধবার দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকা থেকে শুরু হয় ‘গেরুয়া সম্মান যাত্রা’। যোগ দেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষ হয় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে। অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে সেখানেই সভামঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্য়মন্ত্রী বলেছেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। ইন্টার ইউনিভার্সিটি অধ্য়াপক, শিক্ষাকর্মী ট্রান্সফারের নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল বিধানসভায় আমি উচ্চশিক্ষা মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীকে বলেছি যে আমাকেও পনেরো কুড়ি মিনিট বলার সুযোগ দিতে।’
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বলেছেন, ‘বৃহস্পতিবার যখন আমাদের বিধানসভা চলবে, তখন দেখবেন যে একটা শিক্ষককে আমরা কী ভাবে সম্মান করি।’
প্রতিটি রাজ্য় বিশ্ববিদ্য়ালয়ের নিজস্ব বিধি আছে। তারাই নিয়োগ কর্তা। তারাই কমিটি তৈরি করে, সেই কমিটিই একটি প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে যোগ্য় প্রার্থীকে বেছে নেয়। তারপর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ নিয়োগ করে। এতে সরকারের কোনও প্রত্য়ক্ষ ভূমিকা নেই। বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকরা যেখান থেকে চাকরিজীবন শুরু করতেন, সেখানেই আজীবন পড়াতেন। তাদের অন্য়ত্র বদলি করা যেত না। কংগ্রেস আমল থেকে, বাম আমল এবং তৃণমূল আমলেও এই নিয়মই চালু ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর এবার নিয়ম বদলাতে চলেছে।