কলকাতা: পালাবদলের ছোঁয়া এবার দুর্গাপুজো পুজোও! কলকাতার হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে পা দিচ্ছে। একসময় এই পুজোর উদ্বোধনে আসতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ছবিতে বদল। উদ্যোক্তা চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো উদ্বোধনে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। থিমে ফিরছে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য।

৬৪ বছরের ঐতিহ্য। হি্দুস্তান ক্লাবের দুর্গাপুজো মানেই কলকাতার পুজো মানচিত্রে এক পরিচিত নাম। এই পুজোর অন্য়তম মুখ ছিলেন তৃণমূল জমানার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল আমলে প্রতি বছরই এই পুজোর উদ্বোধনে দেখা যেত তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে সমীকরণ। বদল এসেছে পুজোর উদ্বোধনেও। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এখন রয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে। শিবির বদল করতেই, পুজোর উদ্বোধনেও বদল। এবছর পুজো উদ্বোধনে আসবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

হিন্দুস্তান ক্লাবের এবারের আকর্ষণ সাবেকিয়ানায়। থিম দুর্গাদালান। পুরনো দিনের জমিদারবাড়ি কিংবা বনেদি বাড়ির দালানে যেভাবে দেবী দুর্গার আরাধনা হতো, সেই আবহই ফুটিয়ে তোলার চেষ্টা মণ্ডপসজ্জায়। আধুনিকতার ভিড়ে ফিরে দেখা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর শিকড়কে। এই পুজোর আরও একটি বিশেষত্ব, এটি পুরোপুরি মহিলা পরিচালিত। পুজোর পরিকল্পনা থেকে আয়োজন, ব্যবস্থাপনা থেকে উৎসবের দায়িত্ব, সবেতেই থাকে মহিলাদের সক্রিয় ভূমিকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *