কলকাতা: গতবার পুজোয়, বেশ জনপ্রিয় হয়েছিল পুজোর একটি গান। বাংলা ব্যান্ড চিরকুট (Chirkut) ‘অষ্টমীতে তোমার পাড়ায়’ (Ashtami Te Tomar Paray)। আর এবারের পুজোর সময় ও নতুন চমক নিয়ে আসছে তাঁরা। এবারের পুজোয় চিরকুট-এর নতুন চমক, ‘ট্রেন্ডি গানের স্টোরি’ (Trendy Gaaner Story)। আজ এই ভিডিওটি মুক্তি পাচ্ছে। নতুন এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে, সৌম্য মুখোপাধ্যায় এবং অরুণিমা হালদারকে (Soumya Mukherjee and Arunima Halder)। বাঙালিয়ানায় ভরপুর এই গানও আগের গানটির মতোই ভাল লাগবে দর্শকদের, এমনটাই আশা করছেন নির্মাতারা।
নতুন গান নিয়ে কী বলছে, টিম ‘চিরকুট’?
এই গানটি নিয়ে কথা বলতে গিয়ে, টিম ‘চিরকুট’ বলছে, ‘ ‘অষ্টমীতে তোমার পাড়ায়’ গানটি মুক্তি পাওয়ার পরে, আমরা ভীষণ ভালবাসা পেয়েছিলাম। আর সেই ভালবাসাই আমাদের সাহস গিয়েছে, এবার পুজোয় আরও একটা নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার। সেই থেকেই, এই নতুন গানটির পরিকল্পনা। ‘ট্রেন্ডি গানের স্টোরি’-তেও তুলে ধরা হবে, পুজো প্রেমের গল্পকেই। তবে একটা নতুন আঙ্গিকে, সেটা দর্শকদের খুব ভাল লাগবে বলেই আমাদের বিশ্বাস। মিউজিক প্রযোজনার দায়িত্বে রয়েছেন, দেবায়ন বন্দ্যোপাধ্যায় (Debayan Banerjee)। সৃজিত মিত্র এবং শুভম মিত্রের (Srijita Mitra and Shubham Mitra) গলায় শোনা যাবে নতুন এই গানটি।
নতুন গান নিয়ে কী বলছেন অভিনেতা-অভিনেত্রী?
এই মিউজিক ভিডিওতে অভিনয় করা নিয়ে, সৌম্য মুখোপাধ্যায় বলছেন, ”অষ্টমীতে তোমার পাড়ায়’ গানটা আমারও খুব প্রিয়। কিশোরবেলার কথা, সেই বয়সে দুর্গাপুজোর আবেগ, ভাললাগার কথা মনে করিয়ে দেয় এই গানটা। এই ব্যান্ডের নতুন একটি গানে অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। আশা করব, আমার মতোই দর্শকদেরও মনে হবে এই গানটা যেন তাঁদেরই কথা বলছে। ভীষণ নিজের বলে মনে হবে, এই গানটাকে, এই গল্পটাকে। দর্শকের কেমন লাগবে এই গানটা, সেটা জানার অপেক্ষায়।’
এই গানে অভিনয় করা নিয়ে অরুণিমা হালদার বলছেন, ‘অষ্টমীতে তোমার পাড়ায় গানটা দর্শকদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছে, সেটা মনে রাখার মতোই। আর ‘ট্রেন্ডি গানের স্টোরি’ নতুন গল্প বলবে, তবে ছুঁয়ে যাবে সেই এক পুজোর নস্ট্যালজিয়াকে। সেই বাঙালিয়ানাকেই। দর্শকেরা কী বলবেন এই গানটি দেখে, সেই অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে