কলকাতা: রাজনীতির মঞ্চে টালমাটাল চললেও, এখনও তিনি ঘাটালের সাংসদের দায়িত্ব থেকে সরে যাননি। আর এবার, ঘাটালেরই এক বাসিন্দার জন্য, দেব (Dev)-এর কাছে সাহায্য চাইলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সান বাংলায় ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ -শোটি সঞ্চালনা করেন সুদীপ্তা, সেটি বেশ জনপ্রিয়। এই শোয়েরই প্রতিযোগী হয়ে এসেছিলেন, ঘাটালে এক বাসিন্দা, নাম রীতা আরি। মার্চ মাসে তাঁর স্বামী মারা যান। ২ সন্তানকে নিয়ে এখন খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন রীতা। অনেক চেষ্টা করেও মেলেনি স্বামীর মৃত্যুর শংসাপত্র। সেই কথাই ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ -এর মঞ্চে জানিয়েছিলেন তিনি। আর সেই বিষয়টা নিয়েই দেবের কাছে সাহায্য চাইলেন সুদীপ্তা। কী জানালেন দেব?

মেলেন মৃত্যুর শংসাপত্র, লোন চোকাতে হচ্ছে জিনিস বিক্রি করে!

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকেই একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুদীপা। সেখানে নিজের জীবনের ঘটনা শেয়ার করে নিয়েছেন রীতা। মার্চ মাসে, তাঁর স্বামী আত্মহত্যা করেন বিষ খেয়ে। পেশায় গোটা পরিবারই চাষের কাজ করে রীতার। পরিবারে রয়েছে ২ সন্তান। তাদের মধ্যে একজন সদ্য একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে। কাচে পা কেটে গিয়েছে, সেলাই পড়েছে অনেকগুলো। তবে আরও একটি গুরুতর সমস্যায় পড়েছেন তিনি। রীতার স্বামী মারা গিয়েছিলেন, ঘাটালের হাসপাতালে। মৃত্যুর ৩ মাস কেটে যাওয়ার পরেও, রীতা স্বামীর মৃত্যুর শংসাপত্র জোগাড় করতে পারেননি। এর ফলে, তাঁকে নিয়মিতভাবে একটি লোন দিয়ে যেতে হচ্ছে। স্বামীর মৃত্যুর শংসাপত্র জমা দিলে, মকুব হয়ে যাওয়ার কথা সেই লোন, কিন্তু ডেথ সার্টিফিকেট না মেলায়, এখনও লোনের অঙ্ক গুণে যেতে হচ্ছে। মূল উপার্জন বন্ধ তাই লোন চোকাতে জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে রীতাকে। বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে, চোখ ভেজে তাঁর। 

দেবের কাছে সুদীপ্তার সাহায্যের আবেদন, উত্তর মিলল?

এদিনের শো থেকে সুদীপ্তা তাঁর তামাম দর্শকদের অনুরোধ করেন যে, কেউ যদি রীতাকে কোনোভাবে সাহায্য করতে পারেন তাঁর স্বামীর শংসাপত্র পাবার জন্য, তিনি যেন এগিয়ে আসেন। এরপরে ওই গোটা ক্লিপিংস নিজের ওয়াল থেকে শেয়ার করে নেন সুদীপ্তা। সঙ্গে দেন, সমস্ত তথ্য ও। গোটা পোস্টে তিনি ট্যাগ করেন দেবকে। যেহেতু দেব ঘাটালের সাংসদ, সেই কারণেই তিনি দেবের কাছে সাহায্য চেয়েছেন। আর এই পোস্টটি নিজের ওয়াল থেকে শেয়ার করে নিয়ে দেব লিখেছেন, ‘কাল দেখছি দিদি।’ প্রত্যেকেই এই পোস্টে দেবের উদ্যোগের প্রশংসা করেছেন। প্রত্যেকেই আশাবাদী যে দেব উপযুক্ত ব্যবস্থা নেবেন রীতাকে সাহায্য করার জন্য।

 

 

আরও পড়ুন: Varanasi Situation: ডুবেছে অধিকাংশ ঘাট, গঙ্গার জল ঢুকছে বসবাসের এলাকাতেও! বারাণসীর জুড়ে উদ্বেগের ছবি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *