কলকাতা: হাতে কাজ ছিল না, প্রায় ১১ মাস। দেবের (Dev) হাত ধরেই ফের কাজে ফিরলেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ‘রঘু ডাকাত’ সিনেমায় শেষবার অভিনয় করেছিলেন অনির্বাণ, এরপরে রাজনৈতিক কারণে অলিখিত ‘ব্যান’ হয়ে ছিলেন তিনি। ঘোষণা করা হয়েছিল, অনির্বাণকে অভিনয়ের সুযোগ দিলে, সেই ছবিতে কাজ করবেন না টলিউডের কোনও টেকনিশিয়ান্স। এরপরে, অনির্বাণকে ছবিতে নিতে প্রায় ভয় পাচ্ছিলেন, পরিচালক-প্রযোজকেরা। অনেকে নাকি দেবকে ফোন করে জিজ্ঞাসাও করেছিলেন যে, ‘দেশু7’-এ তিনি অনির্বাণকে কাস্ট করছেন কি না? যদি করতে, তাহলে তাঁরাও নিজেদের ছবির জন্য অনির্বাণের নাম ঘোষণা করবেন। এরপরে, সেই দেবের হাত ধরেই ফের অভিনয়ে ফিরেছেন অনির্বাণ। বর্তমানে অবশ্য তিনি পুরোদমে অভিনয় করছেন এবং একাধিক কাজ করে ফেলেছেন। অনুরাগীরাও তাঁকে নতুন নতুন চরিত্রে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। তবে অনির্বাণকে এই ছন্দে ফেরানোটা সহজ ছিল না দেবের পক্ষে। এদিন ফেসবুক লাইভে এসে, দেবের মুখে শোনা গেল সেই গল্পও। 

‘ব্যান’ হওয়া নিয়ে সোজাসাপ্টা দেব

ফেসবুক লাইভে এসে দেব বলেন, তিনি প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতাকে বসিয়ে রাখা একেবারেই ঠিক নয়। সময় চলে যাচ্ছে কিন্তু অনির্বাণ অভিনয় না করায় দর্শকেরাও বিভিন্ন নতুন নতুন চমক থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু অনির্বাণকে সুযোগ দেওয়ার ব্যাপারে অনড় ছিল টলিউডের তৎকালীন শাসকেরা। দেব এদিন বলেন যে, অন্যান্য পরিচালক-প্রযোজকেরাও দেখতে চাইছিলেন, দেব অনির্বাণকে সিনেমায় কাজ করার সাহস দেখান কি না। আর দেব খুব নিশ্চিত ছিলেন যে, অনির্বাণকে কাজে নিলে, তিনিও ব্যান হতে পারেন। তাঁর সঙ্গে কোনও টেকনিশিয়ান্সরা কাজ করতে গড়রাজি ও হতে পারেন। সেই কারণে দেব কথা বলে রেখেছিলেন, SRFTI-এর টিমের সঙ্গে। কথা ছিল, যদি টলিউডের কোনও টেকনিশিয়ান্স কাজ করতে রাজি না হন, তাহলে SRFTI-এর সঙ্গে এই সিনেমার কাজ করতেন দেব।  এদিন দেব খুব স্পষ্ট করে বলেন, ‘ভোটের রেজাল্টটা অন্যরকম না হলে, আমিও ব্যান হতাম। উনি (স্বরূপ বিশ্বাস) যথেষ্ট পাওয়ারফুল লোক। আমার ব্যাকআপ প্ল্যান তৈরি ছিল। আমার পিছনে SRFTI-এর টিম ছিল।’     

আরও পড়ুন: Entertainment News: ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান অভিনেতা, কে এই অনন্ত নাগ?

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *