ABP Ananda LIVE : কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা গতকাল BSF-কে লক্ষ্য করে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের । বাংলাদেশি দুষ্কৃতীদের পাল্টা জবাব BSF-এর । সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সীমান্তে বালি পাচারে বাধা দেওয়ায় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা ।
আরও খবর…
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের । বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ । কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল, তা নিয়ে শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব । তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে
উৎসবের মরশুমেই রাজ্যে জাঁকিয়ে বসেছে মারাত্মক ডেঙ্গি আতঙ্ক। জেলা থেকে কলকাতা—লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ডেঙ্গি পরিস্থিতি সামলানো নিয়ে এবার তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। পুরসভার ভূমিকা থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরের ব্যর্থতা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।