তৃণমূলের দুই শিবিরের মধ্য়ে প্রতীক নিয়ে লড়াইয়ের মধ্য়েই চাঞ্চল্য়কর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। নথি লুঠের চেষ্টার অভিযোগ তুললেন তিনি।

ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি, নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য তাঁদের কর্মীরা ২৪ তারিখ সকালে নথিপত্র নিয়ে রওনা দেন। সোমবার সকালে এক্স পোস্ট করে তিনি লিখেছেন, আধ ঘণ্টা আগে ট্রাকটির নিয়ন্ত্রণ নেওয়া এবং তাঁদের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তাঁদের কর্মীরা সাহসিকতার সঙ্গে সেই প্রচেষ্টা প্রতিহত করেছেন। এক্স পোস্টে তিনি আরও দাবি করে লিখেছেন, এটি চার্টার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূল স্তরের দৃঢ় সংকল্পের লড়াই। স্বৈরাচারীরা  সবক্ষেত্রে সুপরিকল্পিত লুঠপাট চালানোর চেষ্টায় সফল হবে না। 

 নন্দীগ্রাম ও রেজিনগরের উপ নির্বাচনের আগে জোড়াফুল প্রতীক   ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ফুটবলার এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম প্রতীক বরাদ্দ করা হয়। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পরবর্তী নির্বাচনের আগেই প্রতীক নিয়ে চূড়ান্ত নির্দেশ দিতে হবে নির্বাচন কমিশনকে। তাই মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বনাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে  দুই শিবিরের  দড়ি টানাটানির ফয়সালা হতে পারে পুরভোটের আগেই । এই সপ্তাহেই রয়েছে পরবর্তী শুনানি। তার আগে আজ, ২৬ অক্টোবরই দুই পক্ষেরই নির্বাচন কমিশনে সব নথি জমা দেওয়ার কথা । সেই আবহেই এমন অভিযোগ আনলেন ঋতব্রত।   

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *