কলকাতা: দুর্গাপুজোয় অনুদান নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, (দুর্গাপুজোয়) সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে..প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, সেটা রাজ্যের জন্য ভাল ছিল না। ‘এরপরেই গতবার ঠিক কেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় অনুদান ঘোষণা করেছিলেন, তার অনুকরণ করে তীব্র আক্রমণ শানিয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটা ঠিক নয়, সরকারের যেটা দায়িত্ব, সেটা সরকার পালন করবে। কিন্তু ভোটে তো কোনও লাভ হয়নি। অনেকেই নির্ভরশীল হয়ে গিয়েছেন। গ্রামীণ এলাকাতে..অনেক জায়গা বিজেনেস নেই, ইন্ডাস্ট্রি নেই, আমি মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আমি নির্দেশ দিতে চাই না। আমি ব্যবস্থাটা রাখছি। ..আমি দেখতে চাই, কারা আমার আপিলটা (আবেদন) গ্রহণ করেন। আমি বড় বাজেটের বা সক্ষম বাজেট যাদের, তাঁদের বলব আপনারা, পুজোতে সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না। নেওয়াটা অপরাধ বলব না, যাদের এই টাকাটা না হলে, পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।’
আরও পড়ুন, সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর