সন্দীপ সরকার, কলকাতা: নজরে ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্যভবনে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তা নিয়ে আগামীকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে , স্বাস্থ্য দফতরের তরফে। এবং গোটা বিষয়টির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজকে যে নির্দেশ প্রকাশিত হয়েছে, তাতে আগামীকাল স্বাস্থ্য ভবনে (Health Department) বিকেল ৫টায় স্বাস্থ্যভবনে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। সেখানে কলকাতা (KMC), হাওড়া পুরসভার (Howrah Municipality) সঙ্গে সঙ্গে ২১ টি আরও পুরসভার আধিকারিকদেরও সেই বৈঠকে থাকতে বলা হয়েছে। সেই বৈঠকে স্বাস্থ্যভবনের আধিকারিকদের, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের দায়িত্বে যে সকল আধিকারিকরা রয়েছেন, তাঁদের সকলকেই সেই বৈঠকে থাকতে বলা হয়েছে। পুর এবং নগরোন্নয়ন দফতর, পরিবহন দফতর, সেচ দফতরের সচিবদের পাশাপাশি রেলের আধিকারিকদেরও ডাকা হয়েছে। রাজ্যের পালাবদলের পর, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের (Dengue) জন্য এই প্রথম বড়মাপের বৈঠক হতে চলেছে, যার নৈতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে।