ABP Ananda LIVE : জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ওই নেতার বিরুদ্ধে ফলতায় বেআইনি বহুতল তৈরির অভিযোগ। জেলাশাসকের নির্দেশে সেই বাড়িই ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত BDO ও পুলিশ আধিকারিকরা। বাড়িটির নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। এর আগে এই ঘটনা প্রসঙ্গে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

আরও খবর…

মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেওয়া হল। বাড়িতে থাকা হাউস গার্ড ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল, দাবি পুলিশ সূত্রে। “শামিম আহমেদ বাড়িতে থাকছেন না, তিনি কোথায়, জানেন না নিরাপত্তারক্ষীরাও। ‘বাড়িতে হাউস গার্ড থাকলেও তিনি অন্যত্র রয়েছেন, বাড়িতে থাকছেন না। সেই কারণেই নিরাপত্তা তুলে নেওয়া হল”, দাবি পুলিশ সূত্রে। 

বিধানসভা ভোটের পর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে ছিলেন শামিম আহমেদ। ৪ জুন ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস ১ কোটিরও বেশি টাকা থেকে টাকা উদ্ধার হয় । পার্টি অফিসটি শামিম আহমেদ ব্যবহার করছিলেন বলে অভিযোগ ওঠে। টাকা উদ্ধারের পরই শামিম নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, তিনি মমতা তৃণমূলে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার সময় তাঁর পাশেও দেখা যায় শামিমকে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *