ABP Ananda LIVE : “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কখনও যাইনি ফোঁটা নিতে। যারা যেত, যেত। আজকে তাঁরা সেই ফোঁটাটুকুও নিতে আসবেন না বলে মনে হয়। মমতা মানসিকভাবে একটু ভেঙে পড়েছে”, আর কী বললেন শোভনদেব চট্টোপাধ্যায়?

আরও খবর…

মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেওয়া হল। বাড়িতে থাকা হাউস গার্ড ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল, দাবি পুলিশ সূত্রে। “শামিম আহমেদ বাড়িতে থাকছেন না, তিনি কোথায়, জানেন না নিরাপত্তারক্ষীরাও। ‘বাড়িতে হাউস গার্ড থাকলেও তিনি অন্যত্র রয়েছেন, বাড়িতে থাকছেন না। সেই কারণেই নিরাপত্তা তুলে নেওয়া হল”, দাবি পুলিশ সূত্রে। 

বিধানসভা ভোটের পর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে ছিলেন শামিম আহমেদ। ৪ জুন ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস ১ কোটিরও বেশি টাকা থেকে টাকা উদ্ধার হয় । পার্টি অফিসটি শামিম আহমেদ ব্যবহার করছিলেন বলে অভিযোগ ওঠে। টাকা উদ্ধারের পরই শামিম নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, তিনি মমতা তৃণমূলে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার সময় তাঁর পাশেও দেখা যায় শামিমকে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *