ফের কাশ্মীরে জঙ্গি হানা। পেট্রোলিংয়ের সময় অনন্তনাগের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর গুলিবৃষ্টি। ৩জন আহত, একজন সঙ্কটজনক। (Terror Attack)

 কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক। টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি। আইসোলেশন বে-তে বিমান নিয়ে গিয়ে তল্লাশি। অপেক্ষা যাত্রীদের। (Plane Hijack Fear)

ফ্লাই দুবাইকাণ্ডের পর ফের বিমানে যাত্রী নিরাপত্তা ঘিরে প্রশ্ন। বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যাত্রীদের। সঙ্গে থাকা ব্যাগপত্রেও তল্লাশি। (West Bengali News Live Updates)

ভাইফোঁটার সকালে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটির অদূরে দিগারু স্টেশনের কাছে ইঞ্জিন-সমেত ৬টি কোচ বেলাইন, আহত অন্তত ৭। (News Live Updates)

দুর্ঘটনার আগে ইঞ্জিনের ভিতরের ফুটেজ ভাইরাল। কাজ করছিল না ট্রেন ও ইঞ্জিনের ব্রেক। 

 দুর্ঘটনার আগে লুপ লাইনে ট্রেন নিয়ে গিয়ে কমানো হয় গতি, জানাল রেল। কলকাতা থেকে মিজোরাম রওনা দেওয়ার আগে ট্রেনের স্বাস্থ্যপরীক্ষা ঘিরে প্রশ্ন।

তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারবে না। বরানগরে তরুণীর রহস্যমৃত্যুর পর তারই বেপাত্তা ফোন থেকে আত্মীয়দের মেসেজ। আততায়ী, না অন্য কারও চ্যালেঞ্জ? তদন্তে পুলিশ।

বরানগরে তরুণীর রহস্যমৃত্যু। দেহে একাধিক আঘাতের চিহ্ন। গলায় শ্বাসরোধের একাধিক চিহ্ন। ফ্ল্যাটে ঢুকে খুন, পিছনে পরিচিত কেউ? হয়েছে লুঠপাট, নজরে সিসি ক্যামেরার ফুটেজ।

 জেলবন্দি জাহাঙ্গির খান। ড্রিল মেশিন দিয়ে ফলতায় পুষ্পার বাড়ি ভাঙা চলছে। বেআইনি বহুতল তৈরির অভিযোগ। বাইরে বার করা হল জাহাঙ্গিরের ব্যবহৃত বহু জিনিস।

২ দিন আগেই ফেটেছিল জলের পাইপ। টালায় আজও দুর্ভোগ অব্যাহত। ভাইফোঁটার সকালে বন্ধ জল সরবরাহ। আজও বন্ধ চক্ররেল। চলছে পাইপ সারানোর কাজ।

 বাসন্তীতে ঘরছাড়া ২ বিজেপি সমর্থক ঘরে ফিরতেই আক্রান্ত। ২ বিজেপি সমর্থককেই বেধড়ক মার। ২ অভিযুক্ত গ্রেফতার। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ।

শীতের আমেজে ফের বাধা বৃষ্টি! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে অবস্থার উন্নতি।

আজ ভাইফোঁটা। ভাই-বোনের বন্ধন উদ্‍যাপনের বার্ষিক পার্বণ। দিদি-বোনেদের হাত থেকে ফোঁটা নিলেন রাজনীতিকরা। ভাইফোঁটায় মেতে তারকারাও। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *